নিজের ওয়েবসাইট, দোকানের POS, অর্ডার থেকে কুরিয়ার, কাস্টমারকে SMS, বাকির খাতা আর লাভ-লোকসানের রিপোর্ট। Facebook পেজে যারা বিক্রি করেন বা ছোট দোকান চালান — তাদের রোজকার কাজের জন্য বানানো।

একটা ব্যবসা চালাতে এখন ৪–৫টা জায়গায় হিসাব রাখতে হয়। SellPunch-এ সবটা এক জায়গায়, আর সবটা বাংলায়।
ইনবক্সে অর্ডার নেন, কুরিয়ারে পাঠান, কে টাকা দিল মনে রাখতে হয়?
কাউন্টারে বিক্রি, বাকি, স্টক — সব মাথায় রাখা কঠিন।
Daraz-এর কমিশন আর অন্যের প্ল্যাটফর্মে নির্ভর না করে নিজের দোকান।
নিচের ছবিগুলো আমাদের লাইভ ডেমো দোকান থেকে নেওয়া — আপনি নিজেও ঢুকে চালিয়ে দেখতে পারেন।
প্রোডাক্টের ছবি আর দাম দিলেই yourshop.sellpunch.com ঠিকানায় দোকান চালু। লিংকটা Facebook-এ শেয়ার করুন, কাস্টমার নিজেই অর্ডার করবে।





মোবাইল, ট্যাব বা কম্পিউটার — যেকোনোটায় চলে। বিক্রি হলেই স্টক নিজে থেকে কমে, ওয়েবসাইটেও একই স্টক দেখায়।


স্ট্যাটাস বদলালেই যা হওয়ার হয়ে যায়: স্টক, কাস্টমারের SMS, কুরিয়ারের ট্র্যাকিং — আপনাকে আলাদা করে কিছু মনে রাখতে হয় না।


বিক্রির অঙ্ক দেখে অনেকে ভাবেন ব্যবসা ভালো চলছে; কেনা দাম, খরচ আর ফেরত বাদ দিলে আসল ছবিটা দেখা যায়।

দোকানে বাকিতে বিক্রি করলে নাম-নম্বর লিখে রাখলেই হলো। বাকিটা দেখা যায় এক পাতায়, আদায় হলে এক ক্লিকে লিখে রাখা।

নতুন কাস্টমার আনতে বুস্টে টাকা যায়; পুরনো কাস্টমারকে একটা SMS পাঠাতে লাগে কয়েক পয়সা।


কোনো টেকনিক্যাল জ্ঞান লাগে না। Facebook চালাতে পারলেই পারবেন।
দোকানের নাম আর ঠিকানা দিন। ৩০ দিন ফ্রি — কার্ড বা বিকাশ কিছু লাগে না।
ছবি, দাম, স্টক। সাইজ-রং থাকলে তা-ও। ব্যানার দিলে ওয়েবসাইট আরও সুন্দর দেখায়।
Facebook পেজে ওয়েবসাইটের লিংক দিন, দোকানে POS খুলুন। অর্ডার এলেই ড্যাশবোর্ডে আর SMS-এ জানবেন।
সব প্যাকেজে ওয়েবসাইট, POS, অর্ডার, কুরিয়ার, SMS প্যানেল, রিপোর্ট আর বাকির খাতা আছে। পার্থক্য শুধু প্রোডাক্ট, স্টাফ আর বাড়তি সুবিধায়।
"ফ্যাশন পয়েন্ট" নামের একটা ডেমো দোকান সাজানো আছে — ৩ মাসের বিক্রি, কাস্টমার, বাকি, খরচ সব দেওয়া। পাসওয়ার্ড লাগে না, যা খুশি করে দেখুন; রোজ রাতে সব আবার আগের মতো হয়ে যায়।

হ্যাঁ। পুরো সফটওয়্যার বাংলায়, আর মোবাইল থেকেই সব কাজ করা যায়। প্রোডাক্ট তোলা, অর্ডার দেখা, POS-এ বিল করা — Facebook চালানোর চেয়ে কঠিন কিছু না। আটকে গেলে WhatsApp-এ আমরা আছি।
না। অ্যাকাউন্ট খুললেই yourshop.sellpunch.com ঠিকানায় দোকান চালু হয়ে যায়, হোস্টিংয়ের কিছু ভাবতে হয় না। পরে নিজের ডোমেইন (www.yourshop.com) লাগাতে চাইলে Premium প্যাকেজে সেটাও যোগ করা যায়।
হ্যাঁ। ওয়েবসাইট → ডিজাইনে English বাছলে কাস্টমার যা দেখে — বাটন, চেকআউট, অর্ডার ট্র্যাকিং, ইনভয়েস, অর্ডারের SMS — সব ইংরেজিতে হয়ে যায়। আপনার ড্যাশবোর্ড বাংলাতেই থাকে। প্রোডাক্টের নাম আর বিবরণ আপনি যে ভাষায় লিখবেন সেভাবেই দেখাবে।
ক্যাশ অন ডেলিভারি সবচেয়ে বেশি চলে — কুরিয়ার টাকা তুলে আপনাকে দেয়। চাইলে bKash/Nagad/কার্ডে অগ্রিম নেওয়ার নিয়মও চালু করতে পারেন (পুরো টাকা, বা শুধু ডেলিভারি চার্জ অগ্রিম)।
Steadfast, Pathao বা RedX-এর মার্চেন্ট অ্যাকাউন্টের API key সেটিংসে বসালে অর্ডারের পাশের বাটন থেকে এক ক্লিকে পার্সেল বুক হয়; ট্র্যাকিং কোড নিজে থেকে অর্ডারে বসে যায় আর কাস্টমার ট্র্যাকিং লিংকে দেখতে পারে।
প্যাকেজের সাথে SMS-এর টাকা আলাদা — যতটুকু লাগে ততটুকু কিনবেন, প্রতি SMS ৳০.৪০। অর্ডারের অটো SMS কোনটা যাবে, কোনটা যাবে না — প্রতিটা আলাদা করে চালু/বন্ধ করা যায়, তাই অকারণে খরচ হয় না।
ট্রায়াল শেষে পছন্দের প্যাকেজ bKash/Nagad/কার্ডে নিলেই আগের সব ডেটা নিয়ে চলতে থাকবে। না নিলে ড্যাশবোর্ড বন্ধ থাকে, কিন্তু ওয়েবসাইট আরও ৭ দিন চালু থাকে যেন কাস্টমারের অর্ডার হারিয়ে না যায়। কোনো কার্ড আগে থেকে নেওয়া হয় না, তাই নিজে থেকে টাকা কাটার প্রশ্ন নেই।
আপনার দোকানের ডেটা শুধু আপনার অ্যাকাউন্ট থেকেই দেখা যায়; স্টাফকে শুধু সেই অংশের পারমিশন দিতে পারেন যেটা তার কাজ। সব পাতা HTTPS-এ চলে। কাস্টমারের তালিকা আর অর্ডার যেকোনো সময় Excel-এ নামিয়ে নিজের কাছে রাখতে পারেন।
যোগাযোগ পাতায় দেওয়া নম্বরে ফোন বা WhatsApp করুন — বাংলায়, আপনার দোকানের সমস্যা বুঝে উত্তর পাবেন।
৩০ দিন ফ্রি। কার্ড লাগে না। পছন্দ না হলে কিছু করতে হবে না।