প্রাইভেসি পলিসি (Privacy Policy)
সর্বশেষ হালনাগাদ: ৩ নভেম্বর ২০২৬
SellPunch ("আমরা") দোকানদার ও অনলাইন সেলারদের ("আপনি") জন্য অর্ডার, স্টক, ইনভয়েস, অনলাইন স্টোর আর কুরিয়ার ম্যানেজ করার একটি সফটওয়্যার। এই পলিসিতে বলা আছে আমরা কোন তথ্য রাখি, কেন রাখি আর আপনি কীভাবে তা নিয়ন্ত্রণ করতে পারেন।
১. আমরা যে তথ্য সংগ্রহ করি
- আপনার অ্যাকাউন্টের তথ্য: মোবাইল নম্বর, নাম আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমরা সরাসরি রাখি না, শুধু এনক্রিপ্ট করা রূপ রাখি।
- দোকানের তথ্য: দোকানের নাম, ঠিকানা, ফোন, লোগো, ব্যানার, সোশ্যাল লিংক, প্রোডাক্ট, দাম আর স্টক।
- আপনার কাস্টমারদের তথ্য: অর্ডার নেওয়া আর ডেলিভারির জন্য আপনি বা আপনার অনলাইন স্টোরের কাস্টমার যে নাম, ফোন, ঠিকানা আর অর্ডারের বিবরণ দেন। এই তথ্য আপনার ব্যবসার, আমরা শুধু আপনার হয়ে সংরক্ষণ করি।
- স্টাফ অ্যাকাউন্ট: আপনি যে স্টাফ যোগ করেন তাদের নাম, মোবাইল নম্বর আর পারমিশন।
- পেমেন্টের তথ্য: সাবস্ক্রিপশন বা SMS কেনার পরিমাণ, লেনদেন নম্বর, পেমেন্টের মাধ্যম আর পাঠানোর নম্বর। কার্ড নম্বর বা bKash/Nagad-এর PIN আমরা কখনো দেখি না বা রাখি না, সেগুলো পেমেন্ট গেটওয়ে নিজে নেয়।
- Facebook পেইজের তথ্য (কানেক্ট করলে): পেইজের নাম, আইডি, ছবি, ফলোয়ার সংখ্যা আর পেইজ পরিচালনার অ্যাক্সেস টোকেন। আপনি অটোমেশন চালু করলে পেইজের পোস্টের কমেন্ট আর ইনবক্সের মেসেজ শুধু অর্ডার নেওয়া আর উত্তর পাঠানোর কাজে ব্যবহার হয়।
- প্রযুক্তিগত তথ্য: লগইন রাখার জন্য সেশন কুকি, নিরাপত্তার জন্য CSRF কুকি, আর স্টোরের ভিজিট গোনার জন্য IP ঠিকানা। আমরা বিজ্ঞাপনের জন্য কোনো ট্র্যাকিং কুকি ব্যবহার করি না।
২. তথ্য কেন ব্যবহার করি
- আপনার অ্যাকাউন্ট, দোকান আর অনলাইন স্টোর চালানো
- অর্ডার, ইনভয়েস, স্টক আর রিপোর্ট তৈরি করা
- আপনার নির্দেশে কাস্টমারকে SMS পাঠানো আর কুরিয়ারে পার্সেল বুক করা
- সাবস্ক্রিপশনের বিল নেওয়া আর পেমেন্ট যাচাই করা
- Facebook পেইজ থেকে অর্ডার নেওয়ার অটোমেশন চালানো (আপনি চালু করলে)
- প্রতারণা ঠেকানো, সার্ভিস নিরাপদ রাখা আর আপনার প্রশ্নের উত্তর দেওয়া
আমরা আপনার বা আপনার কাস্টমারের তথ্য কারো কাছে বিক্রি করি না, আর বিজ্ঞাপন দেখানোর কাজে ব্যবহার করি না।
৩. যাদের সাথে তথ্য শেয়ার হয়
সার্ভিস চালাতে যতটুকু দরকার, শুধু ততটুকুই এই প্রতিষ্ঠানগুলোর কাছে যায়:
- কুরিয়ার (Steadfast, Pathao, RedX): আপনি পার্সেল পাঠালে কাস্টমারের নাম, ফোন, ঠিকানা আর ক্যাশ কালেকশনের পরিমাণ।
- SMS গেটওয়ে: আপনি SMS পাঠালে কাস্টমারের নম্বর আর মেসেজ।
- পেমেন্ট গেটওয়ে (PayStation): বিলের পরিমাণ, ইনভয়েস নম্বর, দোকানের নাম আর ফোন।
- Meta (Facebook): আপনি Facebook কানেক্ট করলে পেইজের সাথে কাজ করতে Facebook-এর API-তে অনুরোধ যায়।
- হোস্টিং ও স্টোরেজ (Render, Neon, Cloudflare): আমাদের সার্ভার, ডেটাবেস আর ছবি এখানে রাখা হয়।
আইন অনুযায়ী বাধ্য হলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিতে পারি।
৪. তথ্য কতদিন রাখি
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত তথ্য রাখা হয়। অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করলে ৩০ দিনের মধ্যে আপনার দোকান, প্রোডাক্ট, অর্ডার আর কাস্টমারের তথ্য মুছে ফেলা হয়। শুধু পেমেন্টের রেকর্ড আইন ও হিসাবের প্রয়োজনে যতদিন দরকার ততদিন রাখা হতে পারে।
৫. আপনার অধিকার
- ড্যাশবোর্ড থেকে নিজের দোকান, প্রোডাক্ট আর কাস্টমারের তথ্য দেখা ও সংশোধন করা
- যেকোনো সময় Facebook পেইজ ডিসকানেক্ট করা (সেটিংস থেকে)
- নিজের সব তথ্যের কপি চাওয়া বা পুরো অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করা। কীভাবে করবেন তা ডেটা মুছে ফেলার নির্দেশনা পেইজে আছে।
৬. নিরাপত্তা
পুরো সাইট HTTPS দিয়ে এনক্রিপ্ট করা, পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়, আর প্রতিটা দোকানের তথ্য শুধু সেই দোকানের মালিক ও তার অনুমতিপ্রাপ্ত স্টাফ দেখতে পারেন। তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়, তাই নিজের পাসওয়ার্ড কাউকে দেবেন না।
৭. আপনার কাস্টমারদের প্রতি দায়িত্ব
আপনার কাস্টমারদের তথ্য ব্যবহারের ক্ষেত্রে আপনি নিজে দায়ী। কাস্টমারের অনুমতি ছাড়া তাদের প্রচারমূলক SMS পাঠাবেন না।
৮. শিশুদের তথ্য
SellPunch ব্যবসার জন্য তৈরি। ১৮ বছরের কম বয়সী কেউ নিজে অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
৯. পলিসির পরিবর্তন
এই পলিসি বদলালে এই পেইজে নতুন তারিখসহ প্রকাশ করা হবে। বড় পরিবর্তন হলে ড্যাশবোর্ড বা SMS-এ জানানো হবে।
১০. যোগাযোগ
প্রাইভেসি নিয়ে যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন: