তথ্যের মালিক আপনি
দোকানের মালিক যেকোনো সময় সেটিংস → ডাটা ও ব্যাকআপ থেকে এক ক্লিকে সব তথ্য একটা Excel ফাইলে নামাতে পারেন — মেয়াদ শেষ হয়ে গেলেও। ভেতরে আলাদা শিটে:
- প্রোডাক্ট (ছবির লিংকসহ), সাইজ-রং, কাস্টমার
- অর্ডার, অর্ডারের পণ্য, টাকা আদায়, ফেরত
- সাপ্লায়ার, মাল কেনা, খরচ
আমরা আপনার বা আপনার কাস্টমারের তথ্য কারো কাছে বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না।
নিরাপত্তা
- পুরো সাইট আর প্রতিটা দোকানের ওয়েবসাইট HTTPS-এ চলে
- পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয় — আমরাও দেখতে পাই না
- প্রতিটা দোকানের তথ্য আলাদা, প্রতিটা অনুরোধে যাচাই হয়
- স্টাফকে কাজ অনুযায়ী আলাদা অনুমতি — প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার, সেটিংস
- প্রতিটা আপডেটের আগে কয়েকশো স্বয়ংক্রিয় পরীক্ষা চালানো হয়
- বাইরের প্রতিষ্ঠান দিয়ে নিরাপত্তা অডিট এখনো হয়নি
নিরাপদ পেমেন্ট
অনলাইন পেমেন্ট হয় PayStation পেমেন্ট গেটওয়ে দিয়ে। বিকাশ/নগদের পিন বা কার্ডের নম্বর SellPunch কখনো দেখে না, রাখেও না। সাইনআপে কোনো টাকা লাগে না, আর নিজে থেকে কখনো টাকা কাটে না — প্যাকেজ আপনি কিনলে তবেই।
পরীক্ষিত কুরিয়ার ও পেমেন্ট
যে সংযোগগুলোর কথা লেখা আছে, সবগুলো আসল অ্যাকাউন্টে পরীক্ষা করা:
- Steadfast, Pathao, RedX — অর্ডার থেকে এক ক্লিকে পার্সেল বুক, ট্র্যাকিং কোড নিজে থেকে অর্ডারে
- PayStation — bKash, Nagad আর কার্ডে পেমেন্ট; টাকা কাটলে প্যাকেজ সাথে সাথে চালু, রসিদ বিলিং পাতায়
সার্ভার
সফটওয়্যার চলে ক্লাউড সার্ভারে, ডাটাবেস PostgreSQL (Neon), ছবি Cloudflare R2-তে। কোন কোন প্রতিষ্ঠানের সেবা ব্যবহার হয়, তা প্রাইভেসি পলিসিতে লেখা আছে।
সার্ভার সারাক্ষণ নজরে রাখা হয় — এখনকার অবস্থা আর আগের দিনগুলোর হিসাব এখানে দেখুন।
সার্ভার বন্ধ হলে ৬ ঘণ্টার মধ্যে আবার চালু করার চেষ্টা করা হয়।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন
SellPunch কোনোদিন বন্ধ হয়ে গেলে আমার তথ্যের কী হবে?
বন্ধ করতে হলে অন্তত ৬০ দিন আগে SMS দিয়ে আর এই ওয়েবসাইটে জানানো হবে। সেই সময়ে সব তথ্য Excel-এ, আর প্রোডাক্ট Shopify বা WooCommerce-এর ফাইলে নামিয়ে নিতে পারবেন। এমনিতেও যেকোনো সময় সব তথ্য নামানো যায় — নিয়মিত নামিয়ে রাখাই সবচেয়ে নিরাপদ।
কোনো সমস্যা হলে কত তাড়াতাড়ি সাহায্য পাব?
ফোন, WhatsApp বা ইমেইলে জানালে সর্বোচ্চ ৬ ঘণ্টার মধ্যে উত্তর দেওয়া হয়। সার্ভার বন্ধ হলে ৬ ঘণ্টার মধ্যে আবার চালু করার চেষ্টা করা হয়।
অন্য প্ল্যাটফর্মে (Shopify, WooCommerce) চলে যেতে চাইলে?
সেটিংস → ডাটা ও ব্যাকআপ থেকে প্রোডাক্টের ফাইল নামান — Shopify আর WooCommerce-এর Import যেভাবে চায় ঠিক সেভাবে: নাম, বিবরণ, দাম, আগের দাম, স্টক, সাইজ-রং, ক্যাটাগরি আর ছবির লিংক (ছবি ওরা লিংক থেকে নিজেই নামিয়ে নেয়)। কাস্টমার, অর্ডার আর হিসাবের সব তথ্য আলাদা Excel ফাইলে। প্ল্যাটফর্মের নিজের সফটওয়্যার বা ডিজাইনের কোড এর মধ্যে দেওয়া হয় না।
কাস্টমারের অনলাইন পেমেন্টের টাকা কোথায় যায়, কত ফি?
বিক্রিতে কোনো কমিশন নেই। কাস্টমার ওয়েবসাইটে অনলাইনে টাকা দিলে প্রতিটা পেমেন্টে ২% ফি কাটে — পেমেন্ট গেটওয়ের (PayStation) চার্জ এর মধ্যেই ধরা; ক্যাশ অন ডেলিভারিতে কোনো ফি নেই। টাকা আগে আমাদের PayStation অ্যাকাউন্টে আসে, প্রতিটা পেমেন্টের ৭ দিন পর আর অন্তত ৳৫,০০০ জমলে আপনার bKash, Nagad, Rocket বা ব্যাংকে তুলে নিতে পারেন। কত জমা, কত তোলা যাবে আর কবে — সব ওয়েবসাইট → পেমেন্ট পাতায় দেখায়।
নিজের ডোমেইন কোন প্যাকেজে পাব?
শুধু Premium প্যাকেজে। ডোমেইনটা (যেমন www.yourshop.com) আপনি যেকোনো ডোমেইন বিক্রেতার কাছ থেকে কিনবেন, তার খরচ আলাদা; ডোমেইনের DNS-এ একটা CNAME রেকর্ড বসালে দোকান সেই ঠিকানায় খোলে। সব প্যাকেজেই নিজের নামের সাবডোমেইন ঠিকানা ফ্রি।
আমার কাস্টমারের নম্বর কি অন্য দোকান বা অন্য কেউ দেখতে পায়?
না। প্রতিটা দোকানের তথ্য আলাদা, শুধু সেই দোকানের মালিক আর যে স্টাফকে কাস্টমার দেখার অনুমতি দেওয়া হয়েছে তারাই দেখেন।
স্টাফ কতটুকু দেখতে পায়?
যতটুকু আপনি অনুমতি দেন — POS-এ বিক্রি, প্রোডাক্ট, অর্ডার, কাস্টমার, রিপোর্ট, সেটিংস আর SMS পাঠানো আলাদা করে চালু/বন্ধ করা যায়। সব ডাটা একসাথে নামানো শুধু মালিক পারেন।
Facebook কমেন্ট আর Messenger-এর অটো রিপ্লাই কি চালু?
সফটওয়্যারে তৈরি আছে। Facebook-এর নিয়মে Meta প্রতিটা অ্যাপ যাচাই করে; সেই যাচাই শেষ হলেই Standard আর Premium প্যাকেজের সব দোকানে চালু হবে। এই পাতাতেই তখন জানিয়ে দেওয়া হবে।
বিকাশ বা কার্ডের তথ্য কি আপনারা রাখেন?
না। পেমেন্ট হয় PayStation-এর পাতায়; আমরা শুধু লেনদেন নম্বর আর পরিমাণ পাই, যা রসিদে দেখায়।
বিল না দিলে তথ্য কত দিন থাকে?
মেয়াদ শেষের পর ৯০ দিন। এই সময়ে প্যাকেজ কিনলে কিছুই হারায় না, আর যেকোনো দিন সব ডাটা নামাতে পারেন। মোছার আগে কয়েকবার SMS যায়।
অ্যাকাউন্ট পুরো মুছে ফেলতে চাইলে?
আগে সব ডাটা নামিয়ে নিন, তারপর মুছে ফেলার নিয়ম অনুযায়ী অনুরোধ করুন।