১ মিনিটে নিজের ই-কমার্স ওয়েবসাইট — কোড, ডেভেলপার বা হোস্টিং ছাড়া

দোকানের নাম আর পছন্দের ঠিকানা (যেমন yourshop.sellpunch.com) দিলেই ওয়েবসাইট চালু। তারপর প্রোডাক্টের ছবি আর দাম তুলুন — কাস্টমার মোবাইল থেকে দেখে অর্ডার করবে, অর্ডার আসবে আপনার ড্যাশবোর্ডে।

কার্ড লাগে না ১ মিনিটে ওয়েবসাইট চালু মোবাইল থেকেই চালানো যায়

মাসে ৪৯৯ টাকা থেকে · প্রথম ৩০ দিন ফ্রি · কার্ড লাগে না · সব প্যাকেজের দাম

sellpunch.com
অনলাইন শপ ওয়েবসাইট — SellPunch
অনলাইন শপ ওয়েবসাইট — মোবাইলে
যা যা পাচ্ছেন

অনলাইন শপ ওয়েবসাইট — SellPunch-এ যা আছে

১ মিনিটে চালু

সাইনআপে দোকানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর আর পাসওয়ার্ড — এই চারটা জিনিস। ডোমেইন কেনা, হোস্টিং, ডিজাইনার — কিছুই লাগে না।

৪টা ডিজাইন, নিজের রং

চারটা তৈরি ডিজাইন আর ছয়টা রং; চাইলে নিজের ব্র্যান্ডের রং। লোগো আর ব্যানার দিলেই ওয়েবসাইট আপনার মতো।

ক্যাশ অন ডেলিভারি আর অগ্রিম

কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিতে পারে, অথবা bKash, Nagad বা কার্ডে আগে টাকা দিতে পারে — পুরো টাকা নাকি শুধু ডেলিভারি চার্জ, নিয়ম আপনি ঠিক করবেন।

এলাকাভিত্তিক ডেলিভারি চার্জ

ঢাকার ভেতরে আর বাইরে আলাদা চার্জ, নির্দিষ্ট টাকার উপরে ফ্রি ডেলিভারি। অর্ডার এলে এক ক্লিকে Steadfast, Pathao বা RedX-এ পার্সেল বুক।

বাংলা বা English

কাস্টমারের ওয়েবসাইট বাংলায় না ইংরেজিতে দেখাবে, এক ক্লিকে বদলান। ড্যাশবোর্ড পুরোটা বাংলায়।

Google-এ খুঁজে পাওয়ার ব্যবস্থা

প্রতিটা প্রোডাক্টের আলাদা পাতা, সাইটম্যাপ, Google-এর প্রোডাক্ট কার্ডের তথ্য — নিজে থেকে। Facebook-এ লিংক দিলে ছবি আর দাম সুন্দর করে দেখায়।

কুপন, রিভিউ, WhatsApp অর্ডার

টাকা বা শতাংশ ছাড়ের কুপন, কাস্টমারের রিভিউ (আপনি অনুমোদন দিলে দেখায়), আর WhatsApp-এ সরাসরি অর্ডারের বাটন।

নিজের ডোমেইন (Premium)

www.yourshop.com-এর মতো নিজের ডোমেইন — DNS-এ একটা রেকর্ড বসালেই চালু।

কীভাবে শুরু

১ মিনিটে শুরু, আজই প্রথম অর্ডার

১

দোকানের নাম আর ঠিকানা দিন

দোকানের নাম, পছন্দের ওয়েবসাইট ঠিকানা, মোবাইল নম্বর আর পাসওয়ার্ড — ১ মিনিটে ওয়েবসাইট চালু।

২

প্রোডাক্ট আর লোগো তুলুন

ছবি, দাম, স্টক; সাইজ-রং থাকলে তা-ও। ব্যানার দিলে ওয়েবসাইট আরও সুন্দর।

৩

লিংক শেয়ার করুন, বিক্রি শুরু

Facebook পেজে লিংক দিন, দোকানে POS খুলুন — অর্ডার এলেই ড্যাশবোর্ডে।

প্রশ্নোত্তর

যা জানতে চান

ই-কমার্স ওয়েবসাইট বানাতে কত টাকা লাগে?

SellPunch-এ মাসে ৪৯৯ টাকা থেকে, প্রথম ৩০ দিন ফ্রি। আলাদা ডোমেইন, হোস্টিং বা ডেভেলপারের খরচ নেই — ওয়েবসাইটের সাথে POS, অর্ডার, কুরিয়ার আর হিসাবও পাচ্ছেন।

সত্যিই কি ১ মিনিটে ওয়েবসাইট চালু হয়?

হ্যাঁ। সাইনআপ ফর্মে দোকানের নাম, পছন্দের ঠিকানা, মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিলেই আপনার ঠিকানায় ওয়েবসাইট খুলে যায়। এরপর প্রোডাক্ট তুললেই কাস্টমার অর্ডার করতে পারবে।

কোড বা ওয়েবসাইট বানানো জানতে হবে?

না। Facebook চালাতে পারলেই পারবেন — প্রোডাক্টের ছবি, নাম, দাম আর স্টক লিখে সেভ করলেই ওয়েবসাইটে চলে আসে।

মোবাইল দিয়ে চালানো যাবে?

হ্যাঁ, কোনো অ্যাপ ইনস্টল লাগে না। ফোনের ব্রাউজার থেকেই প্রোডাক্ট তোলা, অর্ডার দেখা, কুরিয়ারে পাঠানো — সব।

পরে নিজের ডোমেইন (.com) লাগানো যাবে?

Premium প্যাকেজে নিজের ডোমেইন লাগানো যায়। তার আগ পর্যন্ত yourshop.sellpunch.com ঠিকানা ফ্রি।

আজই নিজের দোকান খুলুন

১ মিনিটে ওয়েবসাইট চালু। ৩০ দিন ফ্রি, কার্ড লাগে না — পছন্দ না হলে কিছু করতে হবে না।