অন্য প্ল্যাটফর্ম থেকে SellPunch-এ আসুন — সব প্রোডাক্ট এক ফাইলে

Shopify, WooCommerce, অন্য সফটওয়্যার বা Excel-এ দোকান চালাতেন? এক এক করে আবার লিখতে হবে না। আগের জায়গা থেকে একটা ফাইল নামিয়ে তুলুন — প্রোডাক্ট আসবে ছবি, দাম, ছাড়, স্টক আর সাইজ-রংসহ। তোলার আগে দেখে নেবেন কয়টা আসবে আর কোনগুলো কেন বাদ যাবে।

কার্ড লাগে না ১ মিনিটে ওয়েবসাইট চালু মোবাইল থেকেই চালানো যায়

মাসে ৪৯৯ টাকা থেকে · প্রথম ৩০ দিন ফ্রি · কার্ড লাগে না · সব প্যাকেজের দাম

sellpunch.com
অন্য প্ল্যাটফর্ম থেকে আসুন — SellPunch
যা যা পাচ্ছেন

অন্য প্ল্যাটফর্ম থেকে আসুন — SellPunch-এ যা আছে

Shopify থেকে সরাসরি

Products → Export-এর CSV যেমন আছে তেমনই — সাইজ-রং (Option1-3), আগের দাম, কেনা দাম, SKU, ক্যাটাগরি, লুকানো (draft) প্রোডাক্ট সব চেনে।

WooCommerce থেকে সরাসরি

Products → Export-এর CSV — simple আর variable প্রোডাক্ট, প্রতিটা সাইজ-রং আলাদা স্টক আর দামসহ, Regular আর Sale দাম থেকে ছাড়।

যেকোনো Excel বা CSV

কলামের নাম বাংলা বা ইংরেজি — "নাম", "দাম", "Rate", "Qty" নিজে চিনে নেয়। না চিনলে কোন কলামে কী আছে বেছে দেন। দাম "৳ ১,৪৫০" বা "Tk. 1450" — সবভাবে চলে।

ছবিসহ

ফাইলে ছবির লিংক থাকলে ছবি নিজে নেমে প্রোডাক্টে বসে, ওয়েবসাইটের জন্য ছোট করে — পাতা বন্ধ করলেও পেছনে চলে।

আগে দেখে নিন

কয়টা প্রোডাক্ট আসবে, কয়টা সাইজ-রংসহ, কোন সারি কেন বাদ যাবে — নিশ্চিত না করা পর্যন্ত কিছুই যোগ হয় না।

দুবার তৈরি হয় না

একই বারকোড/SKU-র প্রোডাক্ট দোকানে আগে থেকে থাকলে বাদ যায় — ভুল করে একই ফাইল দুবার তুললেও ঝামেলা নেই।

কাস্টমারের তালিকাও

নাম, মোবাইল আর ঠিকানা — +880, ড্যাশ বা বাংলা সংখ্যার নম্বর ঠিক করে নেয়, একই নম্বর দুবার আসে না। Shopify-র কাস্টমার export-ও চলে।

চলে যেতে চাইলেও সহজ

যেকোনো সময় প্রোডাক্ট Shopify আর WooCommerce-এর ফরম্যাটে নামানো যায়, আর সব ডাটা Excel-এ — আটকে থাকতে হয় না।

কীভাবে শুরু

১ মিনিটে শুরু, আজই প্রথম অর্ডার

১

আগের জায়গা থেকে ফাইল নামান

Shopify বা WooCommerce-এ Products → Export; অন্য সফটওয়্যার থেকে Excel।

২

SellPunch-এ তুলুন

সব প্রোডাক্ট → অন্য জায়গা থেকে আনুন → ফাইল বেছে "ফাইল দেখুন"।

৩

দেখে যোগ করুন

কয়টা আসবে দেখে "যোগ করুন" — প্রোডাক্ট সাথে সাথে ওয়েবসাইট আর POS-এ, ছবি কয়েক মিনিটে।

প্রশ্নোত্তর

যা জানতে চান

Shopify থেকে SellPunch-এ কীভাবে আসব?

Shopify Admin → Products → Export → All products → CSV। ফাইলটা SellPunch-এ সব প্রোডাক্ট → অন্য জায়গা থেকে আনুন-এ তুলুন — সাইজ-রং, দাম, আগের দাম, স্টক আর ছবিসহ সব প্রোডাক্ট চলে আসে। কাস্টমারের তালিকা আনতে Customers → Export করে কাস্টমার → তালিকা আনুন-এ তুলুন।

WooCommerce বা WordPress সাইট থেকে আনা যায়?

হ্যাঁ। WordPress → Products → Export → Generate CSV। variable প্রোডাক্টের সাইজ-রং, Regular আর Sale দাম, স্টক, ক্যাটাগরি আর ছবি আসে।

প্রোডাক্টের ছবি কি আসে?

ফাইলে ছবির লিংক থাকলে (Shopify আর WooCommerce-এর export-এ থাকে) SellPunch নিজে ছবি নামিয়ে বসায়। কোনো ছবি না এলে তালিকায় দেখায়, সেগুলো নিজে দিতে পারেন।

আনতে কি আলাদা টাকা লাগে?

না, সব প্যাকেজে আর ৩০ দিনের ফ্রি ট্রায়ালে আছে। শুধু প্যাকেজের প্রোডাক্টের সীমা মানে — Basic-এ ২০০, Standard-এ ১,০০০, Premium-এ সীমাহীন।

Daraz বা অন্য বাংলাদেশি সফটওয়্যার থেকে?

যেখান থেকে Excel বা CSV নামানো যায়, সেখান থেকেই আনা যায়। কলামের নাম চিনলে নিজে মিলে যায়; না চিনলে কোন কলামে কী আছে বেছে দিলেই হয়।

পুরনো অর্ডারের ইতিহাস আসে?

না — প্রোডাক্ট আর কাস্টমারের তালিকা আসে, নতুন অর্ডার SellPunch-এ শুরু হয়। পুরনো অর্ডারের ফাইল নিজের কাছে রাখুন।

আজই নিজের দোকান খুলুন

১ মিনিটে ওয়েবসাইট চালু। ৩০ দিন ফ্রি, কার্ড লাগে না — পছন্দ না হলে কিছু করতে হবে না।