অনলাইন ব্যবসা শুরু করতে চান? প্রথম দিন থেকেই গোছানো দোকান

প্রোডাক্ট ঠিক করেছেন, Facebook পেজও আছে বা খুলবেন — এবার দরকার এমন একটা জায়গা যেখানে কাস্টমার নিজে দেখে অর্ডার করবে, আর আপনি অর্ডার, ডেলিভারি আর টাকার হিসাব এক জায়গায় দেখবেন। SellPunch-এ সেটা ১ মিনিটে চালু হয়, ডেভেলপার বা হোস্টিং ছাড়া।

কার্ড লাগে না ১ মিনিটে ওয়েবসাইট চালু মোবাইল থেকেই চালানো যায়

মাসে ৪৯৯ টাকা থেকে · প্রথম ৩০ দিন ফ্রি · কার্ড লাগে না · সব প্যাকেজের দাম

sellpunch.com
নতুন ব্যবসা শুরু — SellPunch
নতুন ব্যবসা শুরু — মোবাইলে
যা যা পাচ্ছেন

নতুন ব্যবসা শুরু — SellPunch-এ যা আছে

১ মিনিটে নিজের ওয়েবসাইট

দোকানের নাম আর পছন্দের ঠিকানা দিলেই yourshop.sellpunch.com চালু। ডোমেইন, হোস্টিং, ডিজাইনার — কিছুই কিনতে হয় না।

Facebook পেজের সাথে

ওয়েবসাইটের লিংক পেজে দিন। পেজ যুক্ত করলে কমেন্ট আর Messenger-এ দাম-ডেলিভারির উত্তর নিজে থেকে যায় (Standard ও Premium)।

ক্যাশ অন ডেলিভারি থেকেই শুরু

কাস্টমার পণ্য হাতে পেয়ে টাকা দেবে; চাইলে bKash/Nagad-এ অগ্রিম — শুধু ডেলিভারি চার্জ বা পুরো টাকা।

কুরিয়ারে এক ক্লিকে

Steadfast, Pathao বা RedX-এর মার্চেন্ট অ্যাকাউন্ট যুক্ত করলে অর্ডার থেকেই পার্সেল বুক, ট্র্যাকিং কোড নিজে বসে।

ভুয়া অর্ডার থেকে বাঁচা

যে নম্বর আগে পার্সেল ফেরত দিয়েছে তার অর্ডারের পাশে সতর্কতা; চাইলে নম্বরটা ব্লক করে রাখুন।

শুরু থেকেই লাভের হিসাব

কেনা দাম আর খরচ (বুস্ট, প্যাকেজিং) লিখলে আসল লাভ দেখায় — কোন প্রোডাক্টে লাভ বেশি।

শুধু মোবাইল দিয়েই

কম্পিউটার লাগে না, অ্যাপ ইনস্টলও না — ফোনের ব্রাউজারেই সব।

পরে দোকান খুললেও একই সফটওয়্যার

দোকান বা শোরুম দিলে POS-এ বারকোড স্ক্যান করে বিল — ওয়েবসাইট আর দোকানের স্টক এক।

কীভাবে শুরু

১ মিনিটে শুরু, আজই প্রথম অর্ডার

১

প্রোডাক্ট আর দাম ঠিক করুন

কী বিক্রি করবেন, কেনা দাম কত, কত টাকায় বেচবেন — প্রোডাক্টের ভালো ছবি তুলে রাখুন।

২

১ মিনিটে ওয়েবসাইট খুলুন

দোকানের নাম আর ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলুন, প্রোডাক্ট তুলুন, ডেলিভারি চার্জ ঠিক করুন।

৩

লিংক ছড়িয়ে দিন

Facebook পেজ, পোস্ট আর WhatsApp-এ লিংক দিন। অর্ডার এলে কনফার্ম করে কুরিয়ারে পাঠান।

প্রশ্নোত্তর

যা জানতে চান

অনলাইন ব্যবসা শুরু করতে কী কী লাগে?

বিক্রির মতো প্রোডাক্ট, ভালো ছবি, একটা মোবাইল, আর এমন জায়গা যেখানে কাস্টমার দেখে অর্ডার করবে — সাধারণত Facebook পেজ আর নিজের ওয়েবসাইট। ডেলিভারির জন্য একটা কুরিয়ারের মার্চেন্ট অ্যাকাউন্ট। SellPunch-এ ওয়েবসাইট, অর্ডার, কুরিয়ার বুকিং, Facebook অটো রিপ্লাই আর হিসাব এক জায়গায় পাবেন।

শুরুতে কত টাকা লাগবে?

SellPunch-এ প্রথম ৩০ দিন ফ্রি, তারপর মাসে ৪৯৯ টাকা থেকে — ডোমেইন বা হোস্টিং আলাদা কিনতে হয় না। বাকি খরচ আপনার প্রোডাক্ট, প্যাকেজিং আর বিজ্ঞাপনের।

শুধু Facebook পেজ দিয়ে ব্যবসা করলে সমস্যা কী?

পেজে প্রোডাক্ট খুঁজতে কাস্টমারকে পোস্ট ঘাঁটতে হয়, প্রতিটা দাম ইনবক্সে বলতে হয়, আর অর্ডার খাতায় লিখে রাখতে হয়। ওয়েবসাইটে কাস্টমার নিজে অর্ডার করে, অর্ডার হারায় না, আর পেজের পাশে নিজের ওয়েবসাইট থাকলে কাস্টমার বেশি বিশ্বাস করে।

ওয়েবসাইট বানানো না জানলে চলবে?

হ্যাঁ। কোড বা ডিজাইন জানতে হয় না — ৪টা তৈরি ডিজাইন থেকে একটা বাছুন, লোগো আর ব্যানার দিন। Facebook চালাতে পারলেই পারবেন।

ট্রেড লাইসেন্স ছাড়া শুরু করা যায়?

SellPunch-এ সাইনআপের জন্য ট্রেড লাইসেন্স লাগে না; ব্যবসা বড় হলে আইন অনুযায়ী লাইসেন্স করে নেওয়া ভালো।

কেনার আগে দেখে নেওয়া যায়?

হ্যাঁ — লাইভ ডেমো দোকানে ঢুকে পুরো ড্যাশবোর্ড চালিয়ে দেখুন, অ্যাকাউন্ট খুলতে হয় না।

আজই নিজের দোকান খুলুন

১ মিনিটে ওয়েবসাইট চালু। ৩০ দিন ফ্রি, কার্ড লাগে না — পছন্দ না হলে কিছু করতে হবে না।