ফেসবুক পেজের অটো রিপ্লাই — কমেন্টে, Messenger-এ, আর চ্যাটেই অর্ডার

"দাম কত?" "ডেলিভারি চার্জ কত?" "আমার অর্ডার কোথায়?" — দিনে শত শত একই প্রশ্ন। পেজ যুক্ত করলে SellPunch আপনার দোকানের আসল তথ্য দেখে নিজে থেকে উত্তর দেয়, আর যেটা আপনাকে দেখতে হবে শুধু সেটাই আপনার কাছে আসে।

Facebook-এর নিয়মে Meta প্রতিটা অ্যাপ আলাদা করে যাচাই করে। SellPunch-এর যাচাই এখন চলছে — শেষ হলেই সব দোকানে এই সুবিধা চালু হবে। এর মধ্যে অ্যাকাউন্ট খুলে ওয়েবসাইট আর বাকি সব ফিচার ব্যবহার করতে পারবেন।

কার্ড লাগে না ১ মিনিটে ওয়েবসাইট চালু মোবাইল থেকেই চালানো যায়

মাসে ৪৯৯ টাকা থেকে · প্রথম ৩০ দিন ফ্রি · কার্ড লাগে না · সব প্যাকেজের দাম

sellpunch.com
ফেসবুক অটো রিপ্লাই — SellPunch
ফেসবুক অটো রিপ্লাই — মোবাইলে
যা যা পাচ্ছেন

ফেসবুক অটো রিপ্লাই — SellPunch-এ যা আছে

কমেন্টে ইনবক্সে দাম আর লিংক

পোস্টে প্রোডাক্টের কোড (#P12) থাকলে কমেন্টকারীর ইনবক্সে সেই প্রোডাক্টের নাম, দাম আর অর্ডারের লিংক যায়; কমেন্টের নিচে ছোট উত্তর। একজনকে এক পোস্টে একবারই — স্প্যাম হয় না।

ফোন নম্বরের কমেন্ট লুকানো

কাস্টমারের নম্বর লেখা কমেন্ট, অন্য পেজের লিংক আর আপনার বাছাই করা শব্দের কমেন্ট নিজে থেকে লুকায় — অন্য দোকান আপনার কাস্টমারের নম্বর নিতে পারে না।

Messenger-এ দিনরাত উত্তর

দাম, ডেলিভারি চার্জ, পেমেন্টের নিয়ম, ঠিকানা, রিটার্ন পলিসি — দোকানের তথ্য থেকে সাথে সাথে উত্তর। বাংলা, ইংরেজি আর বাংলিশ ("dam koto") বোঝে।

চ্যাটেই অর্ডার

সাইজ, কয়টা, নাম, মোবাইল, ঠিকানা আর এলাকা জেনে বট নিজেই অর্ডার বানায় — ক্যাশ অন ডেলিভারিতে, স্টক মিলিয়ে, ব্লক করা নম্বর আটকে। অর্ডার আসে আপনার অর্ডারের তালিকায়।

অর্ডারের খবর Messenger-এ

কনফার্ম, কুরিয়ারে দেওয়া (ট্র্যাকিং কোডসহ), ডেলিভারি — কাস্টমার Messenger-এ জানে, SMS-এর খরচ ছাড়াই। "অর্ডার কোথায়?" জিজ্ঞেস করলে বট নিজেই বলে দেয়।

নিজের প্রশ্ন-উত্তর

সাইজ চার্ট, কাপড়, এক্সচেঞ্জ — যে প্রশ্ন বারবার আসে তার উত্তর একবার লিখে রাখুন। কোন উত্তর কতবার গেল, তা-ও দেখবেন।

দরকার হলে মানুষ

কাস্টমার মানুষের সাথে কথা বলতে চাইলে বা ছবি পাঠালে বট সরে যায়, কথোপকথন আসে আপনার "অপেক্ষায়" তালিকায়। আপনি নিজে উত্তর দিলে বট সেই কাস্টমারের সাথে ১২ ঘণ্টা চুপ থাকে।

Facebook থেকে কত বিক্রি

কমেন্ট, Messenger-এর লিংক আর চ্যাট থেকে কয়টা অর্ডার আর কত টাকা — কোন পোস্ট সবচেয়ে বেশি বিক্রি আনল, যাতে বুস্টের টাকা ঠিক পোস্টে যায়।

কীভাবে শুরু

১ মিনিটে শুরু, আজই প্রথম অর্ডার

১

অ্যাকাউন্ট খুলুন

১ মিনিটে দোকান আর ওয়েবসাইট চালু; প্রোডাক্টের ছবি আর দাম তুলুন।

২

Facebook পেজ যুক্ত করুন

সেটিংস → Facebook → পেজ বাছুন। কমেন্ট আর Messenger-এর অটো রিপ্লাই সাথে সাথে চালু।

৩

পোস্টে কোড দিন

পোস্টে প্রোডাক্টের কোড (#P12) লিখুন — কমেন্টকারী ইনবক্সে সেই প্রোডাক্টের দাম আর অর্ডারের লিংক পাবে।

প্রশ্নোত্তর

যা জানতে চান

ফেসবুক পেজে অটো রিপ্লাই কীভাবে চালু করব?

SellPunch-এ অ্যাকাউন্ট খুলে সেটিংস → Facebook থেকে পেজ যুক্ত করুন — কমেন্ট আর Messenger-এর অটো রিপ্লাই সাথে সাথে চালু হয়। তারপর স্বাগত মেসেজ, নিজের প্রশ্ন-উত্তর আর কোন কমেন্ট লুকাবে ঠিক করে নিন। ধাপে ধাপে দেখতে গাইড সেন্টারের "Facebook অটো রিপ্লাই" গাইড দেখুন।

Meta Business Suite-এর অটো রিপ্লাইয়ের সাথে পার্থক্য কী?

Meta-র অটো রিপ্লাই আগে থেকে লেখা একই উত্তর পাঠায়। SellPunch-এর বট আপনার দোকানের আসল তথ্য দেখে উত্তর দেয় — কোন প্রোডাক্টের দাম কত, স্টকে আছে কিনা, কোন এলাকায় ডেলিভারি চার্জ কত, অর্ডার কোথায় — আর চ্যাটেই অর্ডার নিয়ে আপনার অর্ডারের তালিকায় তোলে। দুটো একসাথে চালু রাখবেন না।

কোন প্যাকেজে পাব, খরচ কত?

Standard (মাসে ৯৯৯ টাকা) আর Premium (মাসে ১,৯৯৯ টাকা) প্যাকেজে, আর ৩০ দিনের ফ্রি ট্রায়ালেও। কমেন্ট বা Messenger-এর উত্তরের জন্য আলাদা কোনো খরচ নেই।

বট না বুঝলে বা কাস্টমার মানুষের সাথে কথা বলতে চাইলে?

বট জানিয়ে দেয় যে দোকানের একজন শীঘ্রই উত্তর দেবেন, আর কথোপকথনটা আপনার "উত্তরের অপেক্ষায়" তালিকায় আসে। আপনি Page Inbox থেকে উত্তর দিলে বট ১২ ঘণ্টা চুপ থাকে; কোনো কাস্টমারের সাথে বট থামিয়েও রাখা যায়।

বট কি ইংরেজিতেও উত্তর দেয়?

হ্যাঁ। দোকানের ওয়েবসাইট English-এ থাকলে বটের উত্তর, বাটন আর অর্ডারের খবর ইংরেজিতে যায়। কাস্টমার বাংলা, ইংরেজি বা বাংলিশে লিখলেও বোঝে।

Facebook-এর ২৪ ঘণ্টার নিয়ম মানা হয়?

হ্যাঁ। কাস্টমারের শেষ মেসেজের ২৪ ঘণ্টা পর Facebook সাধারণ মেসেজ পাঠাতে দেয় না — তখন শুধু তার অর্ডারের খবর (কনফার্ম, কুরিয়ার, ডেলিভারি) যায়, Facebook-এর অনুমোদিত নিয়মে।

আজই নিজের দোকান খুলুন

১ মিনিটে ওয়েবসাইট চালু। ৩০ দিন ফ্রি, কার্ড লাগে না — পছন্দ না হলে কিছু করতে হবে না।