মার্কেটিং

ল্যান্ডিং পেজ: বিজ্ঞাপনের জন্য অর্ডার পেজ

SellPunch-এ এক প্রোডাক্টের ল্যান্ডিং পেজ বানানো — শিরোনাম, সুবিধা, অফারের ব্যাজ, রিভিউ, স্টকের তাড়া আর নিচে অর্ডার ফর্ম; লিংক Facebook বিজ্ঞাপনে দেওয়া আর কোন পেজ থেকে কত ভিজিট-অর্ডার এল দেখা।

৩ মিনিটে পড়া ৩টা ছবি হালনাগাদ:

ল্যান্ডিং পেজ হলো একটা প্রোডাক্টের এক পাতার বিক্রির পেজ — উপরে প্রোডাক্টের ছবি, শিরোনাম আর সুবিধাগুলো, নিচে সরাসরি অর্ডার ফর্ম। Facebook বা Instagram বিজ্ঞাপনে এই লিংক দিলে কাস্টমারকে পুরো দোকান ঘুরতে হয় না, পেজ থেকেই অর্ডার করে — তাই বিজ্ঞাপনের টাকায় বেশি অর্ডার আসে। বানাতে কয়েক মিনিট লাগে; ছবি, দাম, রিভিউ আর অর্ডার ফর্ম নিজে থেকে বসে।

ল্যান্ডিং পেজের তালিকা

কোথায় পাবেন: মেনু → বিক্রি → ল্যান্ডিং পেজ

কী কাজে লাগে: সব ল্যান্ডিং পেজ এক জায়গায় — কোনটায় কত ভিজিট আর কত অর্ডার এল।

ল্যান্ডিং পেজের তালিকা — মোট পেজ, মোট ভিজিট, এই পেজগুলো থেকে অর্ডার, আর প্রতিটা পেজের লিংক
ল্যান্ডিং পেজের তালিকা — মোট পেজ, মোট ভিজিট, এই পেজগুলো থেকে অর্ডার, আর প্রতিটা পেজের লিংক

উপরে মোট পেজ, মোট ভিজিট আর এই পেজগুলো থেকে অর্ডার। নিচে প্রতিটা পেজের শিরোনাম, প্রোডাক্ট ও দাম, লিংক (কপি বোতামসহ), ভিজিট আর অর্ডার। বদলান দিয়ে এডিট, সুইচ দিয়ে চালু/বন্ধ, আর মুছে ফেলার বোতাম।

নতুন ল্যান্ডিং পেজ বানানো

কোথায় পাবেন: ল্যান্ডিং পেজ → নতুন ল্যান্ডিং পেজ

ল্যান্ডিং পেজ বানানোর ফর্ম — প্রোডাক্ট, শিরোনাম, নিচের লাইন, সুবিধা, অফার আর বাটনের লেখা
ল্যান্ডিং পেজ বানানোর ফর্ম — প্রোডাক্ট, শিরোনাম, নিচের লাইন, সুবিধা, অফার আর বাটনের লেখা

ধাপে ধাপে

  1. কোন প্রোডাক্টের পেজ — তালিকা থেকে প্রোডাক্ট বাছুন (দামসহ দেখায়)।
  2. শিরোনাম — কাস্টমার প্রথমে এটাই পড়ে। প্রোডাক্টের নাম না লিখে সমস্যা বা সুবিধাটা বলুন, যেমন "ঘরে বসে পান আসল টাঙ্গাইল তাঁতের শাড়ি"।
  3. নিচের লাইন (ঐচ্ছিক) — যেমন "১০০% সুতি, ধোয়ার পরেও রং যায় না। সারা দেশে ক্যাশ অন ডেলিভারি।"
  4. সুবিধাগুলো — প্রতি লাইনে একটা; পেজে টিক চিহ্নসহ তালিকা হয়ে দেখায়।
  5. অফারের লাইন (ঐচ্ছিক) — উপরে হলুদ ব্যাজে দেখায়, যেমন "আজকের মধ্যে অর্ডারে ফ্রি ডেলিভারি"।
  6. বাটনের লেখা — অর্ডার বাটনে যা লেখা থাকবে।
  7. লিংকের শেষ অংশ — ফাঁকা রাখলে শিরোনাম থেকে বানায়। ইংরেজিতে ছোট রাখলে বিজ্ঞাপনে লিংকটা সুন্দর দেখায়, যেমন tangail-saree।
  8. পেজে কী দেখাবে:
    • কাস্টমারের রিভিউ — অনুমোদিত রিভিউ থাকলে পেজে দেখায়।
    • স্টকের অবস্থা — "মাত্র ৫টা বাকি" — তাড়া তৈরি করে।
  9. পেজ চালু টিক রাখুন — বন্ধ থাকলে লিংকে গেলে দোকানের হোম দেখায়।
  10. পেজ বানান (এডিটে সেভ করুন) চাপুন, তারপর পেজটা দেখুন চেপে দেখে নিন।

টিপস: পেজে দোকানের রং আর ডিজাইন, প্রোডাক্টের ছবি-দাম, ডেলিভারি এলাকা আর পেমেন্টের নিয়ম — সব ওয়েবসাইট সেটিংস থেকে আসে। ভুয়া অর্ডার কমাতে অনলাইন পেমেন্ট গাইড দেখে "ডেলিভারি চার্জ আগে" চালু করতে পারেন।

কাস্টমার যা দেখে

উপরে দোকানের নাম ও ফোন, অফারের ব্যাজ, শিরোনাম, প্রোডাক্টের ছবি, দাম আর % ছাড়, সুবিধার তালিকা, স্টক কম থাকলে "মাত্র …টা বাকি", প্রোডাক্টের বিবরণ, রিভিউ — আর নিচে অর্ডার ফর্ম: নাম, মোবাইল, ঠিকানা, ডেলিভারি এলাকা আর সাইজ/রং থাকলে বাছাই। অর্ডার দিলে সেটা সাধারণ অর্ডারের মতোই সব অর্ডার আর ওয়েবসাইটের অর্ডার-এ আসে, আর ল্যান্ডিং পেজের তালিকায় সেই পেজের অর্ডারের সংখ্যা বাড়ে।

মোবাইলে ল্যান্ডিং পেজ — অফার, শিরোনাম, ছবি, দাম আর অর্ডার বাটন
মোবাইলে ল্যান্ডিং পেজ — অফার, শিরোনাম, ছবি, দাম আর অর্ডার বাটন

Facebook বিজ্ঞাপনে লিংক দেওয়া

  1. ল্যান্ডিং পেজের তালিকা থেকে পেজের লিংকের পাশে কপি চাপুন।
  2. Facebook Ads Manager বা পেজের "Boost post"-এ বিজ্ঞাপন বানানোর সময় Website URL ঘরে লিংকটা পেস্ট করুন, বাটন হিসেবে "Shop now" বা "Order now" বাছুন।
  3. বিজ্ঞাপন চলার পর ল্যান্ডিং পেজের তালিকায় দেখুন কত ভিজিট আর কত অর্ডার এল — কোন শিরোনাম বা অফার ভালো চলছে বোঝা যায়।

প্রশ্ন ও উত্তর

ল্যান্ডিং পেজ আর সাধারণ প্রোডাক্ট পেজের পার্থক্য কী?

ল্যান্ডিং পেজে শুধু একটা প্রোডাক্ট, বিক্রির জন্য সাজানো শিরোনাম-সুবিধা-অফার, আর একই পাতায় অর্ডার ফর্ম — কাস্টমারকে কার্ট বা চেকআউটে যেতে হয় না। বিজ্ঞাপনের জন্য এটাই ভালো।

কয়টা ল্যান্ডিং পেজ বানানো যায়?

যত খুশি। আলাদা প্রোডাক্ট বা একই প্রোডাক্টের আলাদা শিরোনাম দিয়ে পেজ বানিয়ে কোনটা বেশি অর্ডার আনে দেখতে পারেন।

ল্যান্ডিং পেজের অর্ডার কোথায় দেখব?

"সব অর্ডার" আর "ওয়েবসাইটের অর্ডার"-এ, অন্য অর্ডারের মতোই। কোন পেজ থেকে কয়টা এল, তা ল্যান্ডিং পেজের তালিকায় দেখায়।

বিজ্ঞাপন বন্ধ করলে পেজটা কী করব?

তালিকা থেকে পেজটা বন্ধ করে দিন — তখন লিংকে কেউ গেলে দোকানের হোম পেজ দেখায়, লিংক ভাঙে না।

আরও গাইড

সব গাইড দেখুন

আটকে গেলে আমাদের লিখুন

যেকোনো ধাপে বুঝতে না পারলে স্ক্রিনশট পাঠান — বাংলায় ধরে ধরে দেখিয়ে দেব।

আজই নিজের দোকান খুলুন

১ মিনিটে ওয়েবসাইট চালু। ৩০ দিন ফ্রি, কার্ড লাগে না — পছন্দ না হলে কিছু করতে হবে না।