দোকান চালু হওয়ার পর পরের কাজ বিক্রি বাড়ানো। এই গাইডে চারটা জিনিস: কুপন দিয়ে অফার, অসম্পূর্ণ অর্ডার থেকে হারানো কাস্টমার ফিরিয়ে আনা, রিভিউ দিয়ে নতুন কাস্টমারের ভরসা বাড়ানো, আর SMS দিয়ে পুরনো কাস্টমারকে আবার ডাকা। বিজ্ঞাপনের জন্য আলাদা পেজ বানাতে দেখুন ল্যান্ডিং পেজ গাইড।
কুপন ও অফার
কোথায় পাবেন: মেনু → বিক্রি → কুপন ও অফার
কী কাজে লাগে: কাস্টমার ওয়েবসাইটে চেকআউটের সময় কোড লিখলে ছাড় পায়। কোডটা Facebook পোস্টে বা SMS-এ দিন।

ধাপে ধাপে
- ডান পাশের নতুন কুপন ফর্মে কুপন কোড দিন — ইংরেজি অক্ষর আর সংখ্যা, ছোট আর মনে রাখার মতো, যেমন
EID20। - কী ধরনের ছাড় বাছুন:
- শতাংশ ছাড় — যেমন ২০%। চাইলে সর্বোচ্চ ছাড় (টাকা) দিন, যেমন ৫০০ — তাহলে বড় অর্ডারেও ৳৫০০-এর বেশি ছাড় যাবে না।
- টাকা ছাড় — যেমন ৳১০০।
- ফ্রি ডেলিভারি — ডেলিভারি চার্জ লাগবে না।
- কত ছাড় লিখুন।
- ঐচ্ছিক নিয়ম: কমপক্ষে কত টাকার অর্ডারে (যেমন ১০০০), মোট কতবার ব্যবহার করা যাবে (ফাঁকা = সীমা নেই), শুরুর তারিখ আর শেষের তারিখ।
- কুপন চালু করুন চাপুন। তালিকায় কোড, কী ছাড়, মেয়াদ, কতবার ব্যবহার হলো আর অবস্থা দেখায়। পরে বন্ধ করুন / চালু করুন বা মুছে ফেলা যায়।
টিপস: কুপন বানিয়ে SMS প্যানেল থেকে "৩ মাস কেনেননি" এমন কাস্টমারদের পাঠান — যেমন "আপনার জন্য ১৫% ছাড়, কোড: BACK15"। পুরনো কাস্টমার ফিরিয়ে আনার সবচেয়ে সহজ উপায়।
অসম্পূর্ণ অর্ডার
কোথায় পাবেন: মেনু → বিক্রি → অসম্পূর্ণ অর্ডার
কী কাজে লাগে: যারা ওয়েবসাইটে চেকআউটে নম্বর দিয়েও অর্ডার শেষ করেনি, তাদের তালিকা। একটা কল বা SMS দিলে অনেকেই অর্ডারটা করে ফেলে।

ধাপে ধাপে
- উপরে দেখায় কয়টা অর্ডার হয়নি (মোট কত টাকার) আর গত ৩০ দিনে কয়টা পরে অর্ডার হয়েছে।
- প্রতিটা সারিতে কাস্টমারের নাম (না দিলে "নাম দেয়নি"), মোবাইল, নম্বরের আগের রেকর্ড, ঠিকানা, কার্টে যা ছিল, কখন আর কত টাকা।
- কল চেপে সরাসরি ফোন করুন, SMS চেপে SMS প্যানেল থেকে মেসেজ পাঠান, অথবা WhatsApp-এ লিখুন।
- কাস্টমার ফোনে রাজি হলে অর্ডার করে দিন চাপুন — নতুন অর্ডারের ফর্ম তার নম্বর বসানো অবস্থায় খোলে।
- যোগাযোগ করা হয়ে গেলে টিক বোতাম চেপে চিহ্ন দিন; দরকার না থাকলে মুছে দিন।
- কাস্টমার পরে নিজে অর্ডার করে ফেললে সারিটা এখান থেকে নিজে সরে যায়।
রিভিউ
কোথায় পাবেন: মেনু → বিক্রি → রিভিউ
কী কাজে লাগে: কাস্টমার প্রোডাক্ট পেজে তারা আর মতামত দিয়ে রিভিউ দেয়; আপনি দেখে অনুমোদন দিলে ওয়েবসাইটে দেখায়। ভালো রিভিউ দেখে নতুন কাস্টমার ভরসা পায়।

ধাপে ধাপে
- উপরে অপেক্ষায় আর দেখানো হচ্ছে — কয়টা করে।
- অনুমোদনের অপেক্ষায় অংশে প্রতিটা রিভিউ — প্রোডাক্ট, কাস্টমারের নাম, তারা, লেখা, তারিখ। ঠিক থাকলে দেখান চাপুন; বাজে বা ভুয়া হলে মুছে দিন।
- ওয়েবসাইটে দেখানো রিভিউ থেকে কোনোটা লুকাতে সরান চাপুন।
- যে নম্বরে প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে, সেই নম্বর থেকে রিভিউ এলে যাচাই করা ক্রেতা লেখা থাকে।
- সেটিং:
- কাস্টমার রিভিউ দিতে পারবে — বন্ধ করলে প্রোডাক্ট পেজে রিভিউর ফর্ম থাকে না (আগের রিভিউ থাকে)।
- নতুন রিভিউ নিজে থেকেই দেখাবে — বন্ধ থাকলে আপনি অনুমোদন দিলে তবেই দেখায়।
SMS প্যানেল: কাস্টমারকে SMS
কোথায় পাবেন: মেনু → বিক্রি → SMS
কী কাজে লাগে: একজন কাস্টমারকে বা সবাইকে একসাথে — অফার, ধন্যবাদ, বাকির কথা। আর অর্ডারের অটো SMS।

একসাথে অনেককে SMS
- উপরে আপনার SMS ব্যালেন্স আর এই মাসে কত খরচ হলো। SMS-এর মেয়াদ শেষ হয় না।
- কাকে পাঠাবেন? বাছুন — নির্দিষ্ট নম্বরে (একজন বা কয়েকজন), সব কাস্টমার, গত ৩০ দিনের কাস্টমার, ৩ মাস কেনেননি বা যাদের কাছে বাকি আছে। প্রতিটার পাশে কতজন দেখায়।
- নির্দিষ্ট নম্বর হলে কাস্টমারের নাম বা নম্বর লিখে খুঁজুন, অথবা নম্বর লিখুন (কয়েকটা হলে কমা বা নতুন লাইনে)।
- মেসেজ লিখুন — নিজে লিখুন বা তৈরি মেসেজ বেছে নিন। শেষে দোকানের নাম নিজে যোগ হয়।
- ডান পাশে কাস্টমার যেমন দেখবে, আর হিসাব: কতজন প্রাপক, প্রতি জনে কয়টা SMS, মোট কাটবে আর পাঠানোর পরে থাকবে।
- পাঠানোর বোতাম চাপুন। ইতিহাস-এ প্রতিটা পাঠানো SMS, কতজনকে, কয়টা যায়নি আর কে পাঠিয়েছে দেখায়।
কয়টা SMS কাটে: বাংলায় ৭০ অক্ষর পর্যন্ত ১টা SMS; লম্বা হলে প্রতি ৬৭ অক্ষরে আরেকটা। শুধু ইংরেজিতে লিখলে ১৬০ অক্ষর পর্যন্ত ১টা। যে নম্বরে SMS যায়নি, তার খরচ ব্যালেন্সে ফেরত আসে। একই নম্বর দুবার থাকলেও SMS একবারই যায়।
অর্ডারের অটো SMS
কাস্টমারকে অটো SMS অংশে সুইচগুলো চালু করে সেভ করুন — ওয়েবসাইট আর ফোন/ইনবক্সের অর্ডারে নিজে থেকে SMS যাবে, প্রতিটায় ব্যালেন্স থেকে ১টা কাটে:
- অর্ডার পেলে — ওয়েবসাইটে কেউ অর্ডার করলেই।
- কনফার্ম করলে — অর্ডারের অবস্থা "কনফার্ম" করলে।
- কুরিয়ারে দিলে — কুরিয়ারে পাঠালে, সাথে অর্ডার ট্র্যাক করার লিংক।
- ডেলিভারি হলে — অবস্থা "ডেলিভারি হয়েছে" করলে, ধন্যবাদ জানিয়ে।
প্রতিটা সুইচের নিচে নমুনা মেসেজ দেখায় — কাস্টমার ঠিক কী পাবে।
SMS কেনা
- SMS কিনুন চাপুন। তৈরি প্যাক বাছুন, অথবা যত টাকার কিনবেন লিখুন (সর্বনিম্ন ৳৫০) — পাশে দেখায় কয়টা SMS পাবেন।
- পেমেন্ট করে কিনুন — bKash, Nagad, Rocket বা কার্ড; পেমেন্ট হলেই সাথে সাথে SMS যোগ হয়।
- কেনার ইতিহাস ইতিহাস → SMS কেনা-তে থাকে।
খেয়াল রাখুন: SMS কিনতে পারেন শুধু দোকানের মালিক। স্টাফকে SMS পাঠানোর অনুমতি দেওয়া যায় (দেখুন স্টাফ গাইড)। "অনলাইন পেমেন্ট শীঘ্রই চালু হবে" লেখা থাকলে আমাদের WhatsApp-এ জানান, হাতে যোগ করে দেব।
প্রশ্ন ও উত্তর
কুপন কোড কাস্টমার কোথায় লেখে?
ওয়েবসাইটের চেকআউটে কুপনের ঘরে। ঠিক থাকলে সাথে সাথে ছাড় বা ফ্রি ডেলিভারি মোটে বসে যায়; শর্ত না মিললে (যেমন কম টাকার অর্ডার বা মেয়াদ শেষ) কারণ দেখায়।
অসম্পূর্ণ অর্ডারের তালিকায় কারা আসে?
যারা ওয়েবসাইটের চেকআউটে মোবাইল নম্বর দিয়েছে কিন্তু অর্ডার বাটন চাপেনি। নম্বর না দিলে এখানে আসে না।
রিভিউ কি সবাই দিতে পারে?
রিভিউ চালু থাকলে প্রোডাক্ট পেজ থেকে যে কেউ দিতে পারে, তবে আপনি অনুমোদন না দিলে (অটো দেখানো বন্ধ থাকলে) ওয়েবসাইটে দেখায় না। যে নম্বরে প্রোডাক্ট ডেলিভারি হয়েছে সেখান থেকে এলে "যাচাই করা ক্রেতা" লেখা থাকে।
একটা SMS-এ কত খরচ?
SMS প্যানেলে "SMS কিনুন"-এ বর্তমান দাম আর প্যাক দেখায়। বাংলায় ৭০ অক্ষর পর্যন্ত, ইংরেজিতে ১৬০ অক্ষর পর্যন্ত ১টা SMS ধরা হয়।
নতুন দোকানে কি ফ্রি SMS থাকে?
না, নতুন দোকানে SMS ব্যালেন্স ০ থাকে। ৳৫০ থেকে যত টাকার খুশি কেনা যায়, মেয়াদ শেষ হয় না।
আরও গাইড
যেকোনো ধাপে বুঝতে না পারলে স্ক্রিনশট পাঠান — বাংলায় ধরে ধরে দেখিয়ে দেব।