কাস্টমার ও হিসাব

কাস্টমারের তালিকা আর বাকির খাতা

SellPunch-এ কাস্টমারের তালিকা, কে কত কিনেছে, ভুয়া নম্বর ব্লক, আর ডিজিটাল বাকির খাতা — কার কাছে কত দিনের কত বাকি, আদায় লেখা, কবে দেবে বলেছে, তাগাদা SMS আর নিজে থেকে তাগাদা — ছবিসহ।

৪ মিনিটে পড়া ৪টা ছবি হালনাগাদ:

কাগজের বাকির খাতা হারায়, ভিজে যায়, হিসাব মেলে না। SellPunch-এ দোকানে বাকিতে বিক্রি করলে হিসাব নিজে থেকে খাতায় ওঠে — কার কাছে কত, কত দিনের, কবে দেবে বলেছে, আর এক চাপে SMS-এ তাগাদা। এই গাইডে কাস্টমারের তালিকা আর বাকির খাতা দুটোই দেখানো হয়েছে।

কাস্টমারের তালিকা

কোথায় পাবেন: মেনু → বিক্রি → কাস্টমার

কী কাজে লাগে: যারা কখনো কিনেছেন বা অর্ডার করেছেন — সবার নাম, মোবাইল, ঠিকানা, কয়টা অর্ডার আর মোট কত কিনেছেন। অর্ডার বা POS-এ বিক্রি হলেই কাস্টমার নিজে থেকে এখানে যোগ হয়; আলাদা করে তুলতে হয় না।

কাস্টমারের তালিকা — নাম, মোবাইল, ঠিকানা, অর্ডার, মোট কেনাকাটা, ডেলিভারির হিসাব আর ব্লক
কাস্টমারের তালিকা — নাম, মোবাইল, ঠিকানা, অর্ডার, মোট কেনাকাটা, ডেলিভারির হিসাব আর ব্লক

ধাপে ধাপে

  1. উপরের ঘরে নাম বা নম্বর লিখে Search; তুলে দিতে Clear।
  2. প্রতিটা সারিতে নাম, মোবাইল (পাশে SMS বোতাম), ঠিকানা, Orders (কয়টা অর্ডার), Total Spent (মোট কত টাকার), আর ডেলিভারির হিসাব — নম্বরটা আগে কয়টা পার্সেল নিয়েছে আর কয়টা ফেরত দিয়েছে (দেখুন অর্ডার গাইডের ভুয়া অর্ডার চেনা)।
  3. নম্বরের পাশের SMS বোতাম চাপলে SMS প্যানেলে সেই নম্বর বসানো অবস্থায় খোলে। সবাইকে একসাথে পাঠাতে উপরের সবাইকে SMS।
  4. ব্লক: কোনো নম্বর থেকে বারবার ভুয়া অর্ডার এলে ব্লক চাপুন — এরপর ওই নম্বর থেকে ওয়েবসাইটে আর অর্ডার নেওয়া হবে না। ভুল হলে ব্লক তুলুন।
  5. আগের কাস্টমারের তালিকা আনা: খাতা, Excel বা অন্য সফটওয়্যারে কাস্টমারের তালিকা থাকলে উপরের তালিকা আনুন দিয়ে নাম-মোবাইল-ঠিকানা একসাথে তুলুন (দেখুন অন্য প্ল্যাটফর্ম থেকে আসা)।

বাকির খাতা

কোথায় পাবেন: মেনু → হিসাব → বাকির খাতা

কী কাজে লাগে: দোকানে (POS) বাকিতে বিক্রি করা টাকা — কার কাছে কত, কত দিনের, আর তাগাদা দেওয়ার ব্যবস্থা।

বাকির খাতা — মোট বাকি, ৩০ দিনের বেশি পুরনো, এই মাসে আদায়, কথা দিয়ে দেয়নি, আর কার কাছে কত বাকি
বাকির খাতা — মোট বাকি, ৩০ দিনের বেশি পুরনো, এই মাসে আদায়, কথা দিয়ে দেয়নি, আর কার কাছে কত বাকি

খাতায় বাকি ওঠে কীভাবে

POS-এ বিল করার সময় পুরো টাকা না নিয়ে বাকি রাখুন দিলে (কাস্টমারের নাম-মোবাইলসহ) বাকিটা নিজে থেকে এখানে ওঠে। দেখুন POS গাইডের বাকি রাখা অংশ।

খাতার পাতা

  1. উপরের চারটা কার্ড: মোট বাকি (কত জনের কাছে), ৩০ দিনের বেশি পুরনো, এই মাসে আদায়, আর কথা দিয়ে দেয়নি (যে তারিখে দেবে বলেছিল তা পার হয়ে গেছে)।
  2. কার কাছে কত বাকি — যার বাকি বেশি সে উপরে। সবাই বা ৩০ দিন+ বাছুন, নাম বা নম্বর দিয়ে খুঁজুন।
  3. প্রতিটা সারিতে নাম, মোবাইল, কবে দেবে বলেছে (পার হলে লাল), নোট, কত দিনের (সবচেয়ে পুরনো বিল কবের, শেষ তাগাদা কবে), কয়টা বিল আর মোট বাকি।
  4. আদায় / খাতা চাপলে সেই কাস্টমারের পুরো খাতা খোলে।

একজন কাস্টমারের খাতা আর বাকি আদায়

একজন কাস্টমারের খাতা — এখন বাকি, যে বিলগুলোতে বাকি, আদায়ের ইতিহাস আর বাকি আদায়ের ঘর
একজন কাস্টমারের খাতা — এখন বাকি, যে বিলগুলোতে বাকি, আদায়ের ইতিহাস আর বাকি আদায়ের ঘর
  1. উপরে এখন বাকি (কয়টা বিলে), মোট কেনাকাটা, আর বাকি থেকে আদায় হয়েছে। পাশে কল করুন আর তাগাদা SMS।
  2. যে বিলগুলোতে বাকি আছে — প্রতিটা বিলের মোট, কত দিয়েছে আর কত বাকি।
  3. বাকি আদায়: কত টাকা পেলেন লিখুন (পুরোটা হলে পুরো … বসান চাপুন), কোন মাধ্যমে (নগদ, bKash, Nagad, কার্ড, ব্যাংক) বাছুন, চাইলে নোট / TrxID দিন, তারপর আদায় লিখুন। পুরনো বিল আগে শোধ হয়; রসিদে "বাকি আদায়" হিসেবে থাকে।
  4. কবে দেবে বলেছে — তারিখ আর নোট (যেমন "বেতন পেলে দেবে") দিয়ে লিখে রাখুন। তারিখ পার হলে খাতায় "কথা দিয়ে দেয়নি"-তে গোনা হয়।
  5. আদায়ের ইতিহাস — কবে, কে নিয়েছে, কীভাবে, কোন বিলে, কত টাকা।

টিপস: POS-এ কাস্টমারের মোবাইল লিখলেই আগের বাকি দেখায়, পাশের আদায় চেপে কাউন্টার থেকেই আদায় করা যায় — নতুন কেনাকাটার সময়ই পুরনো বাকি তুলে নিন।

তাগাদা SMS

একজনকে বা বাছাই করা কয়েকজনকে

  1. কাস্টমারের খাতা থেকে তাগাদা SMS চাপুন; অথবা বাকির খাতার তালিকায় কয়েকজনকে বেছে (বা সবগুলো বাছুন) বাছাই করাদের তাগাদা SMS। সবাইকে একসাথে পাঠাতে উপরের সবাইকে তাগাদা SMS।
  2. পাঠানোর আগে দেখায় কাস্টমারকে কী যাবে — নাম আর টাকার অঙ্ক নিজে বসে যায়।
  3. প্রতিজনে ১টা SMS কাটে। একই কাস্টমারকে দিনে একবারের বেশি তাগাদা যায় না।

নিজে থেকে তাগাদা

নিজে থেকে তাগাদা অংশে ৭ দিন পর পর, ১৫ দিন পর পর বা ৩০ দিন পর পর বেছে সেভ করুন — বাকি থাকা কাস্টমারদের নির্দিষ্ট দিন পর পর নিজে থেকে SMS যাবে, আপনাকে কিছু করতে হবে না। বন্ধ করতে বন্ধ বাছুন। SMS ব্যালেন্স না থাকলে যায় না — দেখুন মার্কেটিং গাইডের SMS অংশ।

তাগাদা SMS — কাস্টমারকে যা যাবে, আর নিজে থেকে তাগাদার সময়
তাগাদা SMS — কাস্টমারকে যা যাবে, আর নিজে থেকে তাগাদার সময়

প্রশ্ন ও উত্তর

বাকির খাতায় কি ওয়েবসাইটের অর্ডারের বাকি আসে?

না। বাকির খাতা দোকানে (POS) বাকিতে বিক্রির জন্য। ওয়েবসাইট বা কুরিয়ারের অর্ডারের টাকা কুরিয়ার ডেলিভারির সময় তোলে।

কাস্টমার একবারে পুরো বাকি না দিলে?

যত দিল তত লিখুন। পুরনো বিল আগে শোধ হয়, বাকিটা খাতায় থাকে।

তাগাদা SMS-এ কী লেখা যায়?

দোকানের নাম, কাস্টমারের নাম আর বাকির অঙ্ক বসানো একটা ভদ্র মেসেজ যায় — পাঠানোর আগেই পাতায় দেখায় ঠিক কী যাবে।

বাকির হিসাব কি Excel-এ নামানো যায়?

হ্যাঁ। সেটিংস → ডাটা ও ব্যাকআপ থেকে "সব ডাটা নামান" দিলে অর্ডার, টাকা আদায় আর কাস্টমারসহ সব এক Excel ফাইলে আসে।

কাউকে ব্লক করলে কী হয়?

ওই নম্বর থেকে ওয়েবসাইটে আর অর্ডার নেওয়া হয় না। আগের অর্ডার আর হিসাব যেমন ছিল তেমনই থাকে। যেকোনো সময় ব্লক তুলে দেওয়া যায়।

আরও গাইড

সব গাইড দেখুন

আটকে গেলে আমাদের লিখুন

যেকোনো ধাপে বুঝতে না পারলে স্ক্রিনশট পাঠান — বাংলায় ধরে ধরে দেখিয়ে দেব।

আজই নিজের দোকান খুলুন

১ মিনিটে ওয়েবসাইট চালু। ৩০ দিন ফ্রি, কার্ড লাগে না — পছন্দ না হলে কিছু করতে হবে না।