কাস্টমার ও হিসাব

হিসাব ও রিপোর্ট

SellPunch-এ মাল কেনা লিখে স্টক ও কেনা দাম নিজে ঠিক করা, সাপ্লায়ারের বাকি ও পরিশোধ, দোকানের খরচের খাতা, আর বিক্রি-লাভ-নিট লাভ, সেরা প্রোডাক্ট, সেরা কাস্টমার ও স্টকের রিপোর্ট — Excel ডাউনলোডসহ।

৬ মিনিটে পড়া ৫টা ছবি হালনাগাদ:

মাস শেষে "আসলে লাভ কত হলো?" — এই প্রশ্নের উত্তর পেতে তিনটা জিনিস লিখে রাখতে হয়: কী দামে মাল কিনলেন, সাপ্লায়ারকে কত দিলেন, আর দোকানের খরচ। SellPunch-এ এগুলো লিখলে বিক্রির সাথে মিলিয়ে রিপোর্ট নিজে থেকে বানায় — বিক্রি, পণ্যের লাভ, খরচ বাদে নিট লাভ, কোন প্রোডাক্ট বেশি চলে, কে বেশি কেনে, আর দোকানে কত টাকার মাল আছে।

মাল কেনা

কোথায় পাবেন: মেনু → হিসাব → মাল কেনা

কী কাজে লাগে: মাল কিনে এখানে লিখলে স্টক নিজে বাড়ে আর কেনা দাম নিজে বসে; সাপ্লায়ারের কাছে বাকি থাকলে সেটাও হিসাবে ওঠে।

মাল কেনার খাতা — এই মাসে কেনা, সাপ্লায়ারকে দেওয়া, সাপ্লায়ারদের কাছে বাকি, আর সব কেনার তালিকা
মাল কেনার খাতা — এই মাসে কেনা, সাপ্লায়ারকে দেওয়া, সাপ্লায়ারদের কাছে বাকি, আর সব কেনার তালিকা

নতুন কেনা লেখা

  1. নতুন কেনা লিখুন চাপুন।
  2. কার কাছ থেকে — তালিকা থেকে সাপ্লায়ার বাছুন, অথবা সাপ্লায়ার ছাড়া (নগদে কেনা)। নতুন হলে + নতুন সাপ্লায়ার চেপে নাম আর মোবাইল দিন।
  3. কেনার তারিখ আর থাকলে চালান / মেমো নম্বর।
  4. কী কী কিনলেন — নাম বা বারকোড লিখে প্রোডাক্ট বাছুন, তারপর পরিমাণ আর প্রতিটার কেনা দাম। আরও থাকলে আরেকটা প্রোডাক্ট। একদম নতুন প্রোডাক্ট হলে আগে প্রোডাক্ট যোগ করুন (স্টক ০ রেখে), তারপর এখানে কেনা লিখুন।
  5. টাকার হিসাব — মোট পরিমাণ আর মোট দাম নিজে হিসাব হয়। এখন কত দিলেন লিখুন (ফাঁকা রাখলে পুরো টাকা দেওয়া ধরা হয়), কীভাবে দিলেন বাছুন, চাইলে নোট।
  6. কেনা জমা দিন চাপুন।
নতুন কেনার ফর্ম — সাপ্লায়ার, তারিখ, প্রোডাক্ট-পরিমাণ-কেনা দাম আর টাকার হিসাব
নতুন কেনার ফর্ম — সাপ্লায়ার, তারিখ, প্রোডাক্ট-পরিমাণ-কেনা দাম আর টাকার হিসাব

জমা দিলে যা হয়: প্রতিটা প্রোডাক্টের স্টক বাড়ে; প্রোডাক্টের কেনা দাম আগের মালের সাথে গড় হয়ে বসে (যেমন আগের ১০টা ৳২০০-তে, নতুন ১০টা ৳২২০-তে → কেনা দাম ৳২১০); পুরো টাকা না দিলে বাকিটা সাপ্লায়ারের খাতায় ওঠে।

সাপ্লায়ারের খাতা

কোথায় পাবেন: মেনু → হিসাব → সাপ্লায়ার

কী কাজে লাগে: কার কাছ থেকে কত মাল এনেছেন, কত দিয়েছেন, কত বাকি।

সাপ্লায়ারের খাতা — মোট সাপ্লায়ার, মোট বাকি, আর প্রত্যেকের মোট কেনা, দেওয়া ও বাকি
সাপ্লায়ারের খাতা — মোট সাপ্লায়ার, মোট বাকি, আর প্রত্যেকের মোট কেনা, দেওয়া ও বাকি

ধাপে ধাপে

  1. নতুন সাপ্লায়ার যোগ করতে পাশের ফর্মে নাম (যেমন "করিম ট্রেডার্স"), মোবাইল নম্বর আর ঠিকানা দিন। এই সফটওয়্যারে হিসাব শুরুর আগে থেকে তার কাছে বাকি থাকলে আগে থেকে কত বাকি আছে ঘরে লিখুন। সাপ্লায়ার যোগ করুন চাপুন।
  2. তালিকায় যার কাছে বাকি বেশি সে আগে — প্রত্যেকের মোট কেনা, দেওয়া হয়েছে আর বাকি (বেশি দিয়ে ফেললে "অগ্রিম")।
  3. নামে চাপলে তার পুরো খাতা খোলে — প্রতিটা কেনা আর পরিশোধ, আর প্রতিটার পরে বাকি কত দাঁড়াল। সেখান থেকে কল করা যায়, এর কাছ থেকে মাল কেনা লেখা যায়।
  4. বাকি পরিশোধ: কত টাকা দিলেন (পুরোটা হলে পুরো … বসান), কীভাবে, তারিখ আর নোট (যেমন TrxID বা চেক নম্বর) দিয়ে পরিশোধ লিখুন।
  5. নাম-নম্বর বদলাতে তথ্য বদলান।

খরচের খাতা

কোথায় পাবেন: মেনু → হিসাব → খরচের খাতা

কী কাজে লাগে: ভাড়া, বেতন, বিজ্ঞাপন — যা খরচ হয় লিখে রাখুন। রিপোর্টে এগুলো বাদ দিয়ে আসল নিট লাভ দেখায়।

খরচের খাতা — মাসের মোট খরচ, আগের মাসের সাথে তুলনা, খরচ লেখার ফর্ম আর খাত অনুযায়ী ভাগ
খরচের খাতা — মাসের মোট খরচ, আগের মাসের সাথে তুলনা, খরচ লেখার ফর্ম আর খাত অনুযায়ী ভাগ

ধাপে ধাপে

  1. নতুন খরচ লিখুন — কোন খাতে: দোকান ভাড়া, বেতন, বিদ্যুৎ / পানি / গ্যাস, ইন্টারনেট / মোবাইল, বিজ্ঞাপন / বুস্ট, যাতায়াত / পরিবহন, প্যাকেজিং, কুরিয়ার / ডেলিভারি, মেরামত, চা-নাস্তা / আপ্যায়ন বা অন্যান্য।
  2. কত টাকা, তারিখ, কীভাবে দিলেন, আর চাইলে বিবরণ (যেমন "নভেম্বর মাসের ভাড়া")। খরচ লিখুন চাপুন।
  3. উপরে মাস বদলে আগের মাস দেখা যায় — মাসের মোট খরচ, আগের মাসে কত ছিল, আর সবচেয়ে বেশি খরচ কোন খাতে।
  4. নিচে কোন খাতে কত — প্রতিটা খাতে কতবার, কত টাকা, মোটের কত %।

খেয়াল রাখুন: মাল কেনার টাকা এখানে লিখবেন না — সেটা মাল কেনা-য় যায়। মাল বিক্রি হলে তখন তার কেনা দাম লাভ থেকে বাদ যায়; খরচে ধরলে দুবার বাদ পড়বে।

রিপোর্ট

কোথায় পাবেন: মেনু → ব্যবস্থাপনা → রিপোর্ট (ড্যাশবোর্ডের রিপোর্ট বাটন থেকেও)

কী কাজে লাগে: যেকোনো সময়ের পুরো ব্যবসার হিসাব — আগের সময়ের সাথে তুলনাসহ।

রিপোর্ট — মোট বিক্রি, লাভ, খরচ বাদে নিট লাভ, অর্ডার ও বিল, আর লাভ-ক্ষতির হিসাব
রিপোর্ট — মোট বিক্রি, লাভ, খরচ বাদে নিট লাভ, অর্ডার ও বিল, আর লাভ-ক্ষতির হিসাব

সময় বাছাই

উপরে আজ, গতকাল, ৭ দিন, ৩০ দিন, এই মাস, গত মাস বা এই বছর — অথবা শুরু আর শেষের তারিখ দিয়ে দেখুন। প্রতিটা সংখ্যা আগের একই লম্বা সময়ের সাথে তুলনা করে দেখায় (বেড়েছে না কমেছে)।

রিপোর্টে যা যা আছে

  • মূল হিসাব: মোট বিক্রি (ডেলিভারি চার্জ বাদে), লাভ আর লাভের হার (কেনা দাম, ছাড় আর VAT বাদে), খরচ বাদে নিট লাভ, অর্ডার ও বিল, গড় বিল, বিক্রি হওয়া পণ্য। পাশে ছাড়, VAT, ডেলিভারি চার্জ, ফেরত আর বাতিল অর্ডার, আর ফেরত/বাতিলে হারানো টাকা।
  • লাভ-ক্ষতির হিসাব: বিক্রি − বিক্রি হওয়া মালের কেনা দাম = পণ্যের লাভ; তা থেকে দোকানের খরচ বাদ = নিট লাভ (বা নিট লোকসান)।
  • খরচ আর মাল কেনা: খাত অনুযায়ী খরচ, এই সময়ে কত টাকার মাল কেনা, সাপ্লায়ারকে কত দেওয়া, আর সাপ্লায়ারদের কাছে এখন মোট বাকি।
  • বিক্রির ধারা: প্রতিদিন বা প্রতি মাসের বিক্রি — দোকান, ওয়েবসাইট আর ফোন/ইনবক্স আলাদা রঙে; সেরা দিন বা মাস।
  • কোথা থেকে বিক্রি: দোকান (POS), ওয়েবসাইট আর ফোন/ইনবক্সের ভাগ।
  • টাকা কীভাবে এসেছে: নগদ, bKash, Nagad, কার্ড, অনলাইন পেমেন্ট — দোকানের বিল আর ওয়েবসাইটের অনলাইন পেমেন্ট থেকে। (ক্যাশ অন ডেলিভারির টাকা কুরিয়ার থেকে আসে, সেটা এখানে ধরা হয় না।)
  • সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রোডাক্ট: প্রথম ১০টা — কত পিস, কত টাকা, কত লাভ আর লাভের হার।
  • ক্যাটাগরি অনুযায়ী: কোন ধরনের পণ্য বেশি চলছে।
  • সেরা কাস্টমার: যারা সবচেয়ে বেশি কিনেছেন; কতজন নতুন আর কতজন আবার কিনেছেন।
  • দিনের কোন সময়ে আর সপ্তাহের কোন দিনে বেশি বিক্রি।
  • অনলাইন অর্ডারের অবস্থা: ডেলিভারি সফলের হার, কয়টা পৌঁছেছে আর কয়টা ফেরত।
  • স্টকে থাকা মাল: এখন দোকানে কত টাকার মাল আছে — কেনা দামে আর বিক্রি দামে, সব বিক্রি হলে কত লাভ, কয়টা শেষের পথে (৫টার কম) আর কয়টা স্টকে নেই।

Excel ডাউনলোড চাপলে পুরো রিপোর্ট (সব প্রোডাক্টসহ) Excel ফাইলে নামে; প্রিন্ট চাপলে কাগজে বা PDF-এ।

খেয়াল রাখুন: কোনো প্রোডাক্টের কেনা দাম দেওয়া না থাকলে রিপোর্টে লেখা আসে "…টা প্রোডাক্টের কেনা দাম দেওয়া নেই, তাই লাভ আসলের চেয়ে বেশি দেখাচ্ছে।" প্রোডাক্টে কেনা দাম দিন চেপে ঠিক করুন।

প্রশ্ন ও উত্তর

লাভ কীভাবে হিসাব হয়?

বিক্রি থেকে বিক্রি হওয়া মালের কেনা দাম, ছাড় আর VAT বাদ দিলে পণ্যের লাভ। তা থেকে খরচের খাতার খরচ বাদ দিলে নিট লাভ। কেনা দাম ঠিক থাকলেই লাভ ঠিক আসে।

মাল কেনা লিখলে কি স্টক নিজে বাড়ে?

হ্যাঁ। কেনা জমা দিলে প্রতিটা প্রোডাক্টের স্টক বাড়ে, আর কেনা দাম আগের মালের সাথে গড় হয়ে বসে।

সাপ্লায়ারের পুরনো বাকি কীভাবে তুলব?

সাপ্লায়ার যোগ করার সময় "আগে থেকে কত বাকি আছে" ঘরে লিখুন। পরে তার খাতা থেকে "তথ্য বদলান"-এ গিয়েও বদলানো যায়।

রিপোর্ট Excel-এ নামানো যায়?

হ্যাঁ। রিপোর্ট পাতার "Excel ডাউনলোড" চাপুন — বাছাই করা সময়ের পুরো হিসাব আর সব প্রোডাক্টের বিক্রি একটা ফাইলে আসে।

ক্যাশ অন ডেলিভারির টাকা রিপোর্টে কোথায়?

অর্ডারের বিক্রি হিসেবে মোট বিক্রিতে আসে। তবে "টাকা কীভাবে এসেছে" অংশে আসে না, কারণ সেই টাকা কুরিয়ার আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে দেয়।

আরও গাইড

সব গাইড দেখুন

আটকে গেলে আমাদের লিখুন

যেকোনো ধাপে বুঝতে না পারলে স্ক্রিনশট পাঠান — বাংলায় ধরে ধরে দেখিয়ে দেব।

আজই নিজের দোকান খুলুন

১ মিনিটে ওয়েবসাইট চালু। ৩০ দিন ফ্রি, কার্ড লাগে না — পছন্দ না হলে কিছু করতে হবে না।