আপনার ক্রেতাদের জন্য

ক্রেতাদের জন্য: কীভাবে অর্ডার করবেন

SellPunch দিয়ে বানানো যেকোনো অনলাইন দোকান থেকে প্রোডাক্ট খোঁজা, সাইজ বাছাই, কার্ট, চেকআউটে নাম-মোবাইল-ঠিকানা, কুপন, ক্যাশ অন ডেলিভারি বা bKash/Nagad-এ পেমেন্ট, অর্ডার ট্র্যাক আর রিভিউ দেওয়ার নিয়ম।

৪ মিনিটে পড়া ৫টা ছবি হালনাগাদ:

এই গাইডটা দোকানের কাস্টমারদের জন্য — SellPunch দিয়ে বানানো যেকোনো অনলাইন দোকান থেকে কীভাবে অর্ডার করবেন, টাকা দেবেন আর অর্ডার কোথায় আছে দেখবেন। দোকানদাররা চাইলে এই পাতার লিংক নিজের কাস্টমারদের পাঠাতে পারেন। অ্যাকাউন্ট খোলা বা অ্যাপ নামানো লাগে না — মোবাইলের ব্রাউজারেই সব হয়।

প্রোডাক্ট খোঁজা

  1. দোকানের লিংকে ঢুকুন (যেমন yourshop.sellpunch.com)।
  2. উপরের খোঁজার ঘরে প্রোডাক্টের নাম লিখুন, অথবা ক্যাটাগরির বাটনে চাপুন। সব ক্যাটাগরি একসাথে দেখতে সব ক্যাটাগরি চাপুন — অনেক থাকলে নাম লিখে খোঁজা যায়।
  3. মোবাইলে নিচের মেনুতে ক্যাটাগরি, WhatsApp, হোম, সব প্রোডাক্ট আর কল — দোকানে সরাসরি কথা বলতে WhatsApp বা কল চাপুন।
  4. ছাড় চলছে অংশে যেসব প্রোডাক্টে ছাড় আছে; প্রোডাক্টের কার্ডে আগের দাম কাটা আর % ছাড় লেখা থাকে।
দোকানের হোম পেজ — খোঁজার ঘর, ক্যাটাগরি, ব্যানার আর প্রোডাক্ট
দোকানের হোম পেজ — খোঁজার ঘর, ক্যাটাগরি, ব্যানার আর প্রোডাক্ট

প্রোডাক্ট দেখা আর কার্টে নেওয়া

  1. প্রোডাক্টে চাপলে তার পাতা খোলে — ছবি, দাম, ছাড়, বিবরণ, ডেলিভারির তথ্য আর অন্য ক্রেতাদের রিভিউ।
  2. সাইজ বা রং থাকলে যেটা চান সেটা বাছুন (যেটা শেষ, সেটা বাছা যায় না)।
  3. কয়টা নেবেন ঠিক করুন।
  4. কার্টে যোগ করুন — আরও প্রোডাক্ট নিতে চাইলে; অথবা অর্ডার করুন — সরাসরি অর্ডারে যেতে।
প্রোডাক্টের পাতা — সাইজ বাছাই, পরিমাণ, কার্টে যোগ আর অর্ডার বাটন
প্রোডাক্টের পাতা — সাইজ বাছাই, পরিমাণ, কার্টে যোগ আর অর্ডার বাটন

চেকআউট: অর্ডার দেওয়া

  1. কার্ট খুলে অর্ডার করতে এগিয়ে যান চাপুন।
  2. আপনার তথ্য: আপনার নাম, মোবাইল নম্বর (01XXXXXXXXX) আর পুরো ঠিকানা (বাসা, রোড, এলাকা, থানা, জেলা) দিন। পুরো ঠিকানা দিলে কুরিয়ার সহজে খুঁজে পায়।
  3. ডেলিভারি এলাকা বাছুন — সেই অনুযায়ী ডেলিভারি চার্জ যোগ হয়। নির্দিষ্ট টাকার বেশি অর্ডারে দোকান ফ্রি ডেলিভারি দিলে সেটাও লেখা থাকে।
  4. কুপন কোড থাকলে লিখে লাগান চাপুন — ছাড় সাথে সাথে মোটে বসে।
  5. কিছু বলার থাকলে (ঐচ্ছিক) — যেমন "সন্ধ্যার পর দিন"।
  6. পেমেন্ট বাছুন (দোকান যেগুলো চালু রেখেছে):
    • ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দিন।
    • ডেলিভারি চার্জ এখন, বাকিটা পণ্য হাতে পেয়ে — bKash, Nagad, Rocket বা কার্ডে।
    • পুরো টাকা এখন অনলাইনে — bKash, Nagad, Rocket বা কার্ডে।
  7. নিচে প্রোডাক্টের দাম, ডেলিভারি চার্জ, ছাড় আর মোট দেখে অর্ডার কনফার্ম করুন চাপুন। অনলাইনে দিলে পেমেন্টের পাতায় গিয়ে টাকা দিন।
চেকআউট — নাম, মোবাইল, ঠিকানা, ডেলিভারি এলাকা, কুপন আর পেমেন্ট
চেকআউট — নাম, মোবাইল, ঠিকানা, ডেলিভারি এলাকা, কুপন আর পেমেন্ট

টিপস: দোকানের WhatsApp থাকলে চেকআউটে WhatsApp-এ অর্ডার পাঠান বাটনও থাকে — অর্ডারের তালিকা সাজানো মেসেজ হয়ে দোকানের WhatsApp-এ চলে যায়।

অর্ডারের পরে

  • অর্ডার সফল হলে অর্ডার কনফার্ম! পাতা আসে — অর্ডার নম্বর, যা অর্ডার করেছেন, মোট টাকা আর কত দিতে হবে। দোকান ডেলিভারি নিশ্চিত করতে শীঘ্রই যোগাযোগ করে।
  • এই পাতা থেকে ইনভয়েস ডাউনলোড (PDF) করা যায়, আর অর্ডার কোথায় আছে দেখুন চাপলে ট্র্যাকিং পাতা খোলে।
  • অনলাইনে টাকা দিতে গিয়ে বন্ধ হয়ে গেলে লেখা থাকে পেমেন্ট বাকি আছে — পেমেন্ট করুন চেপে আবার দিন।
  • দোকান SMS চালু রাখলে অর্ডার কনফার্ম, কুরিয়ারে দেওয়া আর ডেলিভারির সময় SMS পাবেন; কুরিয়ারের SMS-এ ট্র্যাক করার লিংক থাকে।
অর্ডার কনফার্ম পাতা — অর্ডার নম্বর, পণ্যের তালিকা, মোট আর ট্র্যাক করার বাটন
অর্ডার কনফার্ম পাতা — অর্ডার নম্বর, পণ্যের তালিকা, মোট আর ট্র্যাক করার বাটন

অর্ডার ট্র্যাক করা

  1. দোকানের ওয়েবসাইটে অর্ডার ট্র্যাক করুন খুলুন (মোবাইলে নিচের ক্যাটাগরি মেনুর ভেতরেও আছে), অথবা SMS-এর লিংকে চাপুন।
  2. অর্ডার নম্বর আর যে মোবাইল নম্বর দিয়ে অর্ডার করেছেন সেটা দিয়ে অর্ডার খুঁজুন।
  3. অর্ডার এখন কোন ধাপে আছে দেখায় — অর্ডার পেয়েছি, কনফার্ম হয়েছে, কুরিয়ারে দেওয়া হয়েছে, ডেলিভারি হয়েছে। কুরিয়ারে দেওয়া হলে কোন কুরিয়ার, ট্র্যাকিং কোড আর কুরিয়ারের সাইটে পার্সেল দেখুন লিংক; নিচে যা অর্ডার করেছেন আর মোট টাকা।
  4. প্রশ্ন থাকলে একই পাতা থেকে দোকানে কল করুন বা WhatsApp-এ লিখুন।
অর্ডার ট্র্যাক — অর্ডার নম্বর আর মোবাইল দিয়ে খোঁজা
অর্ডার ট্র্যাক — অর্ডার নম্বর আর মোবাইল দিয়ে খোঁজা

রিভিউ দেওয়া

প্রোডাক্ট হাতে পাওয়ার পর সেই প্রোডাক্টের পাতায় নিচে তারা দিয়ে আর দুই লাইনে লিখে রিভিউ দিন — চাইলে ছবিও। যে নম্বরে প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে সেই নম্বর দিলে রিভিউতে যাচাই করা ক্রেতা লেখা থাকে। আপনার নম্বর কাউকে দেখানো হয় না।

প্রশ্ন ও উত্তর

অর্ডার করতে কি অ্যাকাউন্ট খুলতে হয়?

না। শুধু নাম, মোবাইল নম্বর আর ঠিকানা দিলেই অর্ডার হয়।

টাকা কি আগে দিতে হবে?

দোকানের নিয়মের উপর নির্ভর করে। বেশিরভাগ দোকানে ক্যাশ অন ডেলিভারি — পণ্য হাতে পেয়ে টাকা দেবেন। কিছু দোকান আগে শুধু ডেলিভারি চার্জ বা পুরো টাকা অনলাইনে নেয়; চেকআউটে লেখা থাকে।

অনলাইনে টাকা দেওয়া কি নিরাপদ?

হ্যাঁ। টাকা নেওয়া হয় পেমেন্ট গেটওয়ের (PayStation) নিরাপদ পাতায়; আপনার কার্ড বা bKash-এর পিন দোকান কখনো দেখে না।

অর্ডার কোথায় আছে কীভাবে জানব?

দোকানের ওয়েবসাইটের "অর্ডার ট্র্যাক করুন"-এ অর্ডার নম্বর আর মোবাইল নম্বর দিন, অথবা SMS-এর লিংকে চাপুন।

অর্ডার বাতিল বা পণ্য ফেরত দিতে চাইলে?

দোকানে সরাসরি কল বা WhatsApp করুন। দোকানের রিটার্ন পলিসি থাকলে ওয়েবসাইটের নিচে "রিটার্ন পলিসি"-তে লেখা থাকে।

আরও গাইড

সব গাইড দেখুন

আটকে গেলে আমাদের লিখুন

যেকোনো ধাপে বুঝতে না পারলে স্ক্রিনশট পাঠান — বাংলায় ধরে ধরে দেখিয়ে দেব।

আজই নিজের দোকান খুলুন

১ মিনিটে ওয়েবসাইট চালু। ৩০ দিন ফ্রি, কার্ড লাগে না — পছন্দ না হলে কিছু করতে হবে না।